ছবি: সান নিউজ
রাজনীতি

মুন্সীগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা: শীতবস্ত্র বিতরণ

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এর আগে দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌরসভার দক্ষিণ ইসলামপুর এলাকার ১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ আয়োজন করেন।

প্রধান অতিথি মো. মহিউদ্দিন বলেন, “বিএনপি গণমানুষের দল। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে সকল সংকটে মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা থেকেই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে।” এসময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছে দোয়া চান এবং জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী আলহাজ্ব মো. আব্দুল হাইয়ের রোগমুক্তি কামনা করেন।

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য মো. শহীদুল ইসলাম শহীদ কমিশনার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, শাহাদাত হোসেন সরকার, শহর বিএনপি যুগ্ম-আহবায়ক মো. শাহীন মিয়া, পঞ্চসার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল মতিন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মনির হোসেন মিজি, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক, যুবদল নেতা মো. নিজাম উদ্দিন প্রমুখ।

সাননিউজ/আরআরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা