ছবি: সংগৃহীত
রাজনীতি
তারেক রহমান

দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়

সান নিউজ অনলাইন

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কনভেনশন হলে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ বক্তব্য দেন তিনি।

তারেক রহমান বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হলো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে একটি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। কারও ব্যক্তিগত বা দলীয় স্বার্থ রক্ষা করা এই সরকারের কাজ নয়।”

তিনি আরও বলেন, “বিএনপি কখনো সরকারের ওপর চাপ সৃষ্টি করে নিজের মত চাপিয়ে দিতে চায় না। বরং যেখানে মতের অমিল আছে, সেখানে আমরা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছি। এটাকেই বিএনপি গণতান্ত্রিক সংস্কৃতির অংশ বলে মনে করে।”

এ সময় ফ্যাসিবাদী শক্তির ‘গুপ্ত বাহিনী’কে প্রতিহত করতে বিএনপি রাজপথে থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা