ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির মনোনয়ন না পেয়ে কনকচাঁপার পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব

সান নিউজ অনলাইন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এই তালিকায় স্থান পাননি সংগীতশিল্পী ও বিএনপির সক্রিয় নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা।

কনকচাঁপা সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু গত সোমবার বিএনপির ঘোষিত তালিকায় তার নাম নেই। জানা গেছে, ওই আসনে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি আপাতত স্থগিত রাখা হয়েছে।

মনোনয়ন না পাওয়া হতাশা প্রকাশ না করে কনকচাঁপা দেখিয়েছেন পরিমিত ও বিশ্বাসভরা মনোভাব।

সোমবার রাতে তার ফেসবুকে তিনি লেখেন, এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ। তার এই পোস্টে অসংখ্য অনুসারী প্রশংসা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, রাজনীতিতে এমন সংযত প্রতিক্রিয়া আজকাল খুবই বিরল।

উল্লেখ্য, তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসন থেকেই বিএনপির প্রার্থী ছিলেন। সে সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলেন প্রয়াত মোহাম্মদ নাসিম। নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ এনে কনকচাঁপা বগুড়ায় সংবাদ সম্মেলনও করেছিলেন।

তিনি বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং বিএনপির অঙ্গসংগঠন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা