ছবি: সংগৃহীত
রাজনীতি

শাজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী আওয়ামী লীগ নেতা ফুয়াদ গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পরিবহন শ্রমিক নেতা শাজাহান খানের ঘনিষ্ঠ সহযোগী এবং রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আ. ফ. ম. ফুয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, “বুধবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ আ. ফ. ম. ফুয়াদকে গ্রেপ্তার করেছে। বিষয়টি আমরা অবগত হয়েছি।”

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুয়াদ দীর্ঘদিন ধরে সাবেক মন্ত্রী শাজাহান খানের প্রতিনিধি হিসেবে রাজৈর ও মাদারীপুর সদর এলাকায় রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

আ. ফ. ম. ফুয়াদ রাজৈর থানায় ভাঙচুর ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। গুলশান থানায়ও তার নামে মামলা রয়েছে বলে জানা গেছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা