ছবি: সংগৃহীত
রাজনীতি

‘পোষা বিরোধী দল’ নয়, জনগণের দল হবো: সারজিস আলম

সান নিউজ অনলাইন 

“জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কেউ এনসিপির কোনো পদে থাকতে পারবে না। তিনি পরিষ্কারভাবে জানান, এনসিপি সরকারি দলের ছায়া বা কোনো সমঝোতার দল হবে না।”

আজ শুক্রবার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এনসিপির ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এবং ঢাকা জেলা শাখার সমন্বয় সভায় এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “আমরা হয় জনগণের হয়ে সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করব, না হয় শক্তিশালী বিরোধী দল হব। জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে আমরা আসিনি।”

সারজিস জানান, এনসিপি দ্রুত সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে কাজ করছে। তিনি বলেন, “আমরা জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি দেওয়া শুরু করতে যাচ্ছি। আশা করছি তিন দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি ঘোষণা করতে পারব। ১৫ নভেম্বরের মধ্যে জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।”

তিনি আরও বলেন, “৩০ ডিসেম্বরের মধ্যে ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন ও থানায় এনসিপির আহ্বায়ক কমিটি থাকতে হবে। যদি আমরা এটা করতে পারি, তাহলে আগামী জাতীয় নির্বাচনে এনসিপি দেশের শক্তিশালী দুটি রাজনৈতিক দলের একটি হিসেবে অংশ নেবে।”

এ সময় তিনি সতর্ক করে বলেন, “বাংলামটরের অফিসে বসে কোনো কমিটি দেওয়া যাবে না। নেতৃত্ব মাঠ থেকে আসবে।”

সারজিস আলম সাংগঠনিক নীতিমালা তুলে ধরে বলেন, “আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো নেতা এনসিপির আহ্বায়ক কমিটিতে থাকতে পারবেন না। অভ্যুত্থানবিরোধী কিংবা জুলাই আন্দোলনবিরোধী কেউও এনসিপিতে আসতে পারবে না। ক্ষমতার অপব্যবহারকারী, দলীয় প্রভাব খাটানো ব্যক্তিদেরও কোনো পদ দেওয়া হবে না।”

তবে তিনি উল্লেখ করেন, “অন্য রাজনৈতিক দলের ভালো ও আদর্শবান মানুষদের জন্য এনসিপির দরজা খোলা। কিন্তু কেউ যদি ব্যক্তিস্বার্থে বা নিজ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এনসিপিতে আসে, তাহলে তাকে আগের জায়গায় ফিরে যেতে হবে।”

তিনি বলেন, “আমরা চাই, এনসিপি হবে আদর্শনিষ্ঠ, প্রজন্মসংযুক্ত এবং কর্মমুখী একটি সংগঠন। আমাদের ছাত্র সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’তে ২৫ বছরের কম বয়সীরা, আর ‘জাতীয় যুবশক্তি’তে ২৫ থেকে ৩৫ বছর বয়সীরা কাজ করবেন। জেলা, উপজেলা ও মহানগরের আহ্বায়ক কমিটির নেতৃত্বে ৩০ বছরের বেশি বয়সী নেতাদের গুরুত্ব দেওয়া হবে।”

সারজিস আরও জানান, “প্রতি মাসে অন্তত একটি কর্মশালার আয়োজন করা হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এনসিপি আগামী দুই বছরের মধ্যে দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য ও প্রত্যাশিত রাজনৈতিক দলে পরিণত হবে।”

সাননিউজ/এও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে সৃ...

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিয...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

ইরানের দাবি: ১১ মার্কিন যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংস

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৫ দিনের সশস্ত্র সংঘাতের সময় মার্কিন বাহিনীর ১১টি যুদ্ধব...

ইন্টারসেপ্টর সংকটে ইরানে মার্কিন হামলায় বিরতি

রানে টানা দুই সপ্তাহের সামরিক অভিযান চালানোর পর গত দুই দিন ধরে হামলা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা