রাজনীতি

ভাত না জোটার দেশে হাঁসের মাংসবিলাস শোভনীয় নয়: আলাল

বরিশাল প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দুই বেলা অনেকের ভাগ্যে ভাত না জোটার দেশে উপদেষ্টাদের হাঁসের মাংসবিলাস আমাদের কষ্ট দেয়।

বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আলাল বলেন, যারা পিআর পদ্ধতির নির্বাচন চাইছে তারাই সবার আগে ৩শ আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। তারা আসলে কী চাইছে? পিআর চাইছে নাকি বর্তমান সংসদীয় পদ্ধতি চাইছে? তারাই তো বিষয়টিকে ঘোলাটে করে ফেলছে।

বরিশাল-৫ (সদর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন আলাল।

তিনি বলেন, যারা নির্বাচন হতে দেবে না তারা নিজেদের অপরিপক্বতা থেকে কথাগুলো বলছেন। তরুণ নেতাদের অভিজ্ঞ-সৎ এবং বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে শিক্ষা নিয়ে আচার-আচরণ এবং কথাবার্তায় সংযত হতে হবে; যা গণতন্ত্রের বিকাশের পথে সহায়ক।

মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা চাইব- ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। কারণ একাউন্টেবল গভর্মেন্ট (দায়বদ্ধ সরকার) না থাকায় দেশে বিনিয়োগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে।

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা