বহির্বিশ্বে দেশের সম্মান নষ্ট হচ্ছে : ফখরুল
রাজনীতি

বহির্বিশ্বে দেশের সম্মান নষ্ট হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্বৃত্তদের হাতে পড়েছে প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ। কোথাও আজ মা-বোনের কোনো নিরাপত্তা নেই। সরকারি দলের লোকদের হাতে শিশু থেকে বৃদ্ধা নারী পর্যন্ত নির্যাতনের শিকার হচ্ছেন। এতে করে বহির্বিশ্বে দেশের সম্মান নষ্ট হচ্ছে। এর বড় প্রমান হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন হয়ে বিবৃতি দিয়েছেন। এটা বিরল ঘটনা। এর মাধ্যমে বাংলাদেশের মানুষের ইজ্জত মাটির সঙ্গে মিশে গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এই ব্যর্থ সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। লজ্জা থাকলে তাদের আর এক মুহূর্ত দেরি না করে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত। অন্যথায় বাংলাদেশে এই নষ্ট সমাজ গড়ার অপরাধে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের বক্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তিনি স্বীকার করেছেন যে- এর দায় তারা (সরকার) এড়াতে পারেন না। পারবেন না, পারবেন কোত্থেকে? কারণ আপনারা যে সরকার তৈরি করেছেন- সেই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, এই সংগ্রাম বিএনপি বা কোনো ব্যক্তির নয়। এই সংগ্রাম বাংলাদেশের অস্তিত্বের সংগ্রাম। জোর করে ক্ষমতায় বসে থেকে এ সরকার আজ শিষ্টের দমন আর দুষ্টের লালন করছে। এর মাধ্যমে একটি নষ্ট সমাজ তৈরি করছে তারা। এদেরকে প্রতিহত করতে হবে।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব নিপুণ রায়ের পরিচালনায় অন্যদের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী সোহেল, বিএনপি নেতা শরাফত আলী সপু, আব্দুল কাদির জুয়েল ভূঁইয়া, ছাত্রদলের ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/বিএম/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা