রাজনীতি

বর্তমান আইনি কাঠামো অপরাধ দমনে কার্যকর হচ্ছে না : রওশন

নিজস্ব প্রতিবেদক : বর্তমান আইনি কাঠামো অপরাধ দমনে কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি। তিনি বলেন, “নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য দেশে একাধিক আইন আছে। আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। আলাদা বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল রয়েছে। তারপরও স্পষ্ট যে, বর্তমান আইনি কাঠামো এসব অপরাধ দমনে কার্যকর হচ্ছে না।”

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন রওশন এরশাদ।

রওশন এরশাদ বলেন, “আইনি কাঠামো কার্যকর করতে হলে ধর্ষণের ক্ষেত্রে আইন ও বিচার ব্যবস্থায় যদি কোনও দুর্বলতা থেকে থাকে, তা শোধরাতে হবে।”

উদ্বেগ প্রকাশ করে এই জাতীয় পার্টির নেত্রী বলেন, “দেশজুড়ে একের পর এক বীভৎস ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। সেই সঙ্গে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন করে ভাবিয়ে তুলছে। সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে আইন ও বিচার ব্যবস্থার প্রতিটি স্তরে, ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ অবস্থান দরকার।”

বিরোধী দলীয় নেতা বলেন, “কোনও নারী ও শিশু নির্যাতনের শিকার হলে, অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রযুক্তির যথেচ্ছ ব্যবহারের কারণে সমাজে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি উন্নত মূল্যবোধের চর্চায় গুরুত্ব বাড়াতে হবে।”

অপরাধীদের বিচার নিশ্চিত করার পাশাপাশি নৈতিকতার চর্চা ও সামাজিক আন্দোলন নারী ও শিশু নির্যাতন রোধে সহায়ক হবে বলে মনে করেন বিরোধীদলীয় নেতা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

মাদারীপুরের শিবচরে  তীব্র লোডশেডিং  : বিপর্যস্ত জনজীবন

মাদারীপুরের শিবচর উপজেলায় তীব্র লোডশেডিং জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরদিকে...

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদোত্তীর্ণ টমেটো সস বিক্রির জন্য সংরক্ষণ এবং চাল ও গো-খাদ্যের মূল্যতালিকায়...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা