রাজনীতি

সারাদেশে ধর্ষণবিরোধী সমাবেশের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক : নারী ও শিশু ধর্ষণ এবং যৌন নির্যাতনের মহোৎসবের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বুধবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ধর্ষণবিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন এই অবৈধ সরকারের ছত্রছায়ায় নিরন্তন বিষয় হয়ে গেছে। গত কয়েক মাসের হিসাব করলে দেখা যায়, এগুলো এখন একটি মহোৎসবে পরিণত হয়েছে। শুধু ধর্ষণ বা যৌন নির্যাতন বেড়ে যাওয়া নয়, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলার অবনতি এবং দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।’

সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘মা-বোনদের ওপর নির্যাতন সারাদেশে ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যখন ক্ষমতায় তখন এ দায় অস্বীকার করার উপায় নেই। অতএব আপনারা দায় স্বীকার করেছেন। আপনারা ব্যর্থ। আপনারা থাকতে এ দেশ নিরাপদ নয়। আপনারা পদত্যাগ করুন।’

তিনি আরও বলেন, ‘এখন আর চুপ করে বসে থাকার উপায় নেই। সবার কাজ হবে একত্রিত হয়ে এ মহা দানবকে সরকারকে প্রতিহত করা। একই সঙ্গে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।


সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। প...

নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার...

সাটুরিয়ায় নকল লোগো ব্যবহারে আইসক্রিম কারখানাকে জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়...

 চব্বিশের আন্দোলনে ঝালকাঠির রাস্তায় নেমেছিল হাজারো ছাত্র-জনতা

২০২৪ সালের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থ...

ডিসেম্বরেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নেইমার! 

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত স...

জামায়াত আমিরের হুঁশিয়ারি: জুলাইকে ভুলিয়ে দেয়ার অপচেষ্টা তছনছ করে দেয়া হবে

জুলাই আন্দোলনের স্মৃতি ও ইতিহাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন সং...

বিআরটিএর দালালবিরোধী অভিযান, মিরপুরে ৫ জনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে দালালব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা