রাজনীতি

জনগণ আর শ্লোগান শুনতে চায় না, অ্যাকশন দেখতে চায় : গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “আজকে জনগণ আর মানববন্ধন দেখতে চায় না, দেখতে চায় প্রাণবন্ধন, আজকে জনগণ মুখে শ্লোগান শুনতে চায় না, অ্যাকশন দেখতে চায়। আজকে আমাদের এ অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে ডাইরেক্ট অ্যাকশনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”

সোমবার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমানকে নিয়ে কটুক্তিমূলক নাটক প্রচারের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, “যারা জিয়াউর রহমানকে অপমান করে এবং তাকে নিয়ে অরুচিকর বক্তব্য দেয় তাদের অপরাধ যুদ্ধাপরাধের শামিল। তাদের বিচার দেশের মাটিতে হবেই। সেই দিনটি আমাদের আনতে হবে।

তিনি বলেন, জনগণ এখন দেখতে চায় আমরা কী করছি। আমাদের কথা বলার চেয়ে দায়িত্ব হলো কিছু করা। মানুষ এখন মুক্তি চায়। এরশাদের বিরুদ্ধে যেমন আন্দোলনে-মিছিলে একটি বাক্য ছিল ‘এক দফা এক দাবি এরশাদ তুই কবে যাবি’, জনগণের দাবি ছিল এক, এরশাদের পদত্যাগ। সেই প্রতিবাদের শ্লোগান আজকেও হতে হবে।

স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েলের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াসিন আলী প্রমুখ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য নতুন নির্দেশনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির পর মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘ...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যোগে মতবিনিময় সভা  

মাদারীপুরে বিশ্ব ব্যাংক ও এলজিইডি'র উদ্যেগে পৌরসভার উন্নয়ন পরিকল্পনা ও রা...

নওগাঁয় সরকারি গম বিক্রি করে নিম্নমানের আটা সরবরাহ

নওগাঁয় খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) এর গম পেষাই ডিলার মেসার্স মদিনা ফ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা