রাজনীতি

ঢাকায় হঠাৎ জামায়েতের শোডাউন

নিজস্ব প্রতিবেদক : নানামুখী চাপে পর্যদুস্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও কোনঠাসা অবস্থায় আছে। দলের প্রকাশ্য কার্যক্রম আগের মতো নেই। কখনও ভার্চুয়ালে আবার কখনো একেবারে গোপনে নিজেদের কর্মসূচি পালন করেন। এরমধ্যেই হঠাৎ করে শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকার রাজপথে সরব হয়ে উঠে দলটির নেতাকর্মীরা।

সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণ, খুন, গুম ও চাঁদাবাজির প্রতিবাদে শনিবার সকালে ঢাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে জামায়াত।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।

দলটির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল নিজের ফেসবুক পেজে মিছিলের তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সিলেট এমসি কলেজসহ সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজির প্রতিবাদে আজ (শনিবার) রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা