রাজনীতি

৯ মাসে ১ হাজার নারী ধর্ষণের শিকার : নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, “গত ৯ মাসে প্রায় এক হাজার নারী ধর্ষণের শিকার হয়েছে।” শনিবার (৩ অক্টোবর) দুপুরে নয়াপল্টনে জিয়াউর রহমানের বিরুদ্ধে কটূক্তিমূলক নাটক প্রচারের প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মানববন্ধনে আইন ও শালিস কেন্দ্রের রেফারেন্স দিয়ে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, “নিজের মা-বোনদের ধর্ষণ থেকে রক্ষা করতে পারেন না। রাষ্ট্রের সম্ভ্রম রক্ষা করতে পারেন না। শেয়ার বাজার লুট হয়ে যায়, সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুট হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত লুট হয়ে যায়, নারী-শিশু লাঞ্ছিত হয়, রাস্তাঘাটে মানুষের লাশ পড়ে থাকে। আর আপনারা মনে করেন, আপনারা ভালো আছেন।”

জিয়া-খালেদার বিরুদ্ধে অপপ্রচার করে লাভ হবে না মন্তব্য করে নজরুল ইসলাম বলেন, “তাদের বড় বড় নেতারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর নানা অপপ্রচার চালিয়ে আসছেন। তাতে কোনো লাভ হয়নি, জনগণ তাদের কথা বিশ্বাস করেনি। জনগণ এখনো জিয়া, খালেদা, তারেক রহমানকে ভালোবাসে। যদি জনগণ তাদের ভালো না বাসতো, তাহলে সেসব নেতা আমাদের নেতাদের বিরুদ্ধে বিষোদগার করতেন না।”

তিনি আরো বলেন, “আমরা জনগণ থেকে প্রত্যাখাত হইনি। আমাদের জোর করে নির্বাচনে হারানো হয়েছে। আমরা বিশ্বাস করি এবং জানি কাল যদি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, ইনশাআল্লাহ, জিয়াউর রহমানের দল বিএনপি আবার ক্ষমতাসীন হবে। কাজেই লজ্জিত আপনারা হোন, কষ্টও আপনারা পান। কারণ এটা আপনাদের দরকার আছে। ’

যুবদল নেতাদের উদ্দেশে নজরুল ইসলাম বলেন, “এখানে যুবদল নেতারা আছেন। আগামী দিনে আপনারাই বিএনপির নেতা। আপনাদের তথ্য জানা দরকার। যে ইনডেমনিটি বিল নিয়ে এত কথা হচ্ছে, এ আইনটি হয় ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। তিনি আওয়ামী লীগের বিশিষ্ট নেতা ও শেখ সাহেবের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। ৭৩ এর নির্বাচনে ভোটে তিনি জেতেননি। রশিদ ইঞ্জিনিয়ার সাহেব জিতেছিলেন। তার ব্যালট বাক্স দাউদকান্দি থেকে ঢাকায় নিয়ে এসে তাকে এমপি ঘোষণা করা হয়। তিনি তাঁর মন্ত্রিসভার সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং নির্বাহী পরিষদের সদস্য ছিলেন মোশতাক। তখন সংসদ বহাল ছিল এবং সংসদে আওয়ামী লীগ নেতারাই এমপি ছিলেন। তখনকার প্রশাসনও আগের সরকারের ছিল।”

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, যুবদল নেতা এসএম জাহাঙ্গীর, গোলাম মাওলা শাহীন প্রমূখ।


সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। বুধবার (৫ আগস্ট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা