রাজনীতি

ঢাকা-৫ আসন উপ-নির্বাচন : বিএনপির গণসংযোগে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৫ আসনের নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে নির্বাচনী গণসংযোগ থেকে যাত্রাবাড়ীতে তার প্রধান নির্বাচনী অফিসে ফেরার পথে ডেমরা বামৈল ব্রিজের উপর তার গাড়িতে এ হামলা চালানো হয়।

অভিযোগ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ছাত্রলীগ-যুবলীগের ১৫-২০ জন নেতাকর্মী অতর্কিতভাবে হামলা চালিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। প্রচারণায় হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির এই প্রার্থী।

আওয়ামী লীগ প্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর দেয়া এক বক্তব্যের সমালেচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী নাবালক ও অর্বাচীন। তার প্রতিপক্ষের প্রার্থী সম্পর্কে কোন ধারণা নাই। তিনি একদিকে আমাকে বহিরাগত বলে সম্পূর্ণ ফালতু অপপ্রচার চালাচ্ছে। আবার আমার গণসংযোগে হামলা চালাচ্ছে।

তিনি বলেন, 'আমি সালাহ উদ্দিন আহমেদ এই এলাকার তিন বারের নির্বাচিত সংসদ সদস্য। আওয়ামী প্রার্থী আমার প্রচারণায় অতর্কিত হামলা করে। তিনি জনগণের মনে আঘাত করেছে এবং রাজনীতিতে তার 'নাবালকে'র পরিচয় দিয়েছেন।'

এর আগে ডেমরা বামৈল ব্রিজ থেকে শুরু করে বামৈল বাজার, ডগাইর নতুনপাড়াসহ কয়েকটি এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন এই বিএনপি প্রার্থী।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা