রাজনীতি

‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি এনসিপির

নিজস্ব প্রতিবেদক

দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, গোপালগঞ্জ জেলা শহরে বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে তিনি লেখেন, “মার্চ টু গোপালগঞ্জ।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমও এ বিষয়ে একাধিক পোস্ট করেন। একটিতে তিনি লেখেন, “আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।”
পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, “বিপ্লবের সহযোদ্ধারা, ধুমকেতুর মতো ছুটে আসুন।”

সারজিস আলম আরও লেখেন, “আমরা সেই বাংলাদেশ গড়তে চাই, যেখানে গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত হবে। জেলার নাম ব্যবহার করে যেন আর কোনও বৈষম্য না হয়। গোপালগঞ্জ কোনও ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, গোপালগঞ্জ বাংলাদেশের।”

এর আগে, এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে ধারাবাহিক কর্মসূচি শুরু করে। দলটি বিভিন্ন জেলায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও দাবি উত্থাপনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা