সংগৃহীত ছবি
রাজনীতি

শিবির-ছাত্রদলের রাজনৈতিক রেষারেষি কাম্য নয়

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করে বলেন, ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়া পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: মার্চে ঢাকায় আসবেন জাতিসংঘের মহাসচিব

যুগ্ম মহাসচিব রিজভী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির ছাত্রসংগঠনের কেউ কেউ অভিযোগ করে ছাত্রদলের ভেতরে দেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। তবে মানুষ এটিও জানে ছাত্রশিবিরের বর্তমান অনেক নেতা পূর্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পদধারী ছিলেন।

তিনি বলেন, সকল দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে। তাই সকলকে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছু করছে না।

আগামীতে সংস্কৃতিচর্চায় কোনো বাঁধা আসবে না বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের যতো সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনটাই আর বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না।

আরও পড়ুন: কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা

তিনি আরও বলেন, দেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হলেও সারাদেশের দিনমজুর মানুষ কষ্টে জীবন যাপন করছেন। এ সময় এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেয়া উচি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা