সংগৃহীত ছবি
রাজনীতি

২৭ ফেব্রুয়ারি বর্ধিত সভার স্থান চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক: আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভার চূড়ান্ত স্থান রাজধানীর এলডি হল ও মাঠ প্রাঙ্গণে নির্ধারণ করা হয়েছে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ স্থান ঠিক করার বিষয়টি চিঠি দিয়ে নেতাদের জানিয়েছেন। বর্ধিত এই সভায় অংশগ্রহণকারী নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় বিএনপির দপ্তর থেকে জানা যায়।

আরও পড়ুন: ডিসিরাও আগে স্থানীয় সরকার নির্বাচন চায়

আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

গত রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্ধিত সভার তারিখ ঘোষণা করে বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে যারা বিএনপির প্রার্থী ছিলেন এবং বিএনপির টিকেট অর্থাৎ প্রার্থী নন কিন্তু মনোনয়নের জন্য ‘সেকেন্ডারি’ কাগজ পেয়েছিলেন, তারাও এই বর্ধিত সভায় থাকবেন।

এছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা-উপজেলা-পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন। এদিকে, বিএনপি ছাড়াও তার ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও থাকবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা