সংগৃহীত ছবি
রাজনীতি

দেশের নাম পরিবর্তনের অধিকার নেই

নিজস্ব প্রতিবেদক: “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের’” নাম পরিবর্তন করে “জনগণতন্ত্রী বাংলাদেশ” এবং প্রজাতন্ত্রের নাম পরিবর্তন করে “নাগরিকতন্ত্র” করার যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে তা সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তীকালীন সরকারের নেই।

শুক্রবার (১৭ জানুয়ারি) সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানিয়ে এ দাবি করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

আরও পড়ুন: তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে বাংলাদেশ

এতে বলা হয়, সংস্কার কমিটির ঐ প্রস্তাব মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভাবেই এই সংবিধানে মৌলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে ব্রিটিশ, পাকিস্তানের সাথে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে।

এতে আরও বলা হয়েছে, দেশের শ্রমজীবী ও মেহনতি মানুষেরা জাতীয় মুক্তির লড়াইয়ে শামিল হয়েছিলো সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এই দেশটি অর্জিত হয়েছে। এর কোনো রূপ ব্যত্যয় ঘটানোর হলে জাতির সকল লড়াই আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে। যা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুন: ছুটির দিনেও বায়ুদূষণের শীর্ষে ঢাকা

রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সংস্কার প্রয়োজন হলে একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সকল রাজনৈতিক পক্ষকে নিয়েই করবে। এটাই হচ্ছে সর্বোত্তম গণতান্ত্রিক পন্থা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

মুন্সীগঞ্জে লোকগানের আসর-সহজ মানুষ  আয়োজিত

লোকজ সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংগীতের প্রতি আগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা