সংগৃহীত ছবি
রাজনীতি

আর কোনো মাইনোরিটির কথা শুনতে চাই না

নিজস্ব প্রতিবেদক : আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়তে চাই। আমরা এই দেশে আর কোনো মাইনোরিটি মেজরিটির কথা শুনতে চাই না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

আরও পড়ুন : দেশব্যাপী গণসংযোগের ঘোষণা

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের বিশাল এক কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় জামায়াত আমির প্রশ্ন করেন, কীসের মেজরিটি আর মাাইনোরিটি? যারাই বাংলাদেশে জন্মগ্রহণ করবে তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের গর্বিত নাগরিক। রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে। আল্লার সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে।

আরও পড়ুন : ২০২৪ সালে সড়কে ঝরেছে ৮৫৪৩ প্রাণ

ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আগে দেশে চাঁদাবাজি দখলদারি ছিল। ফুটপাত থেকে সবকিছু দখল হয়ে গিয়েছিল। এখন আর দখলদারি নেই। আমাদের সন্তানরা এই জন্য জীবন দেইনি যে, বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে। আমরা চাদাবাজি ও দখলদারি মুক্ত বাংলাদেশ গড়তে চাই এবং আমরাই এটা পারব, কারণ আমরা সেই দল যাদের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজি দখলদারীর অভিযোগ নেই।

তিনি বলেন, আমরা সেই দল যাদের ১১ জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে। কাউকে বিচারের নামে প্রহসন করে দেওয়া হয়েছে ফাঁসি। আবার কাউকে জেলের ভেতরে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে। সর্বশেষ আমাদের থেকে বিদায় নিয়েছেন কুরআনের পাখি দেলওয়ার হোসাইন সাঈদী।

তিনি আরও বলেন, আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ। এই মদিনার সনদে ১ থেকে ৫ পর্যন্ত হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষেণের সনদ। সেখানে পরিষ্কার বলা হয়েছে, ধর্মের ভিত্তিতে রাষ্ট্রের কোনো নাগরিককের অধিকার বিভক্ত করা যাবে না। বাংলাদেশ আমাদের সকলের প্রিয় জন্মভূমি। এই দেশের সকল ধর্মের ও বর্ণের মানুষ আমাদের জনসংখ্যা। আমরা আমাদের দেশের এই জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে চাই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা