সংগৃহীত ছবি
রাজনীতি

মুন্সীগঞ্জে ছাত্রদলের লিফলেট বিতরণ

মো. নাজির হোসেন : রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে মুন্সীগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মিরা।

আরও পড়ুন : জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. কাউসার আহমেদ রাব্বি'র নেতৃত্বে শহরের বিভিন্ন স্থান ও জনসাধারণের মানুষের কাছে এ লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন পৌর ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

এ সময় ছাত্রদল নেতাকর্মীরা গণতান্ত্রিক, মানবিক, আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা জানতে সবাইকে আহ্বান করেন। লিফলেট পৌঁছে দেন নারী-পুরুষ, ছাত্র-জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে।

আরও পড়ুন : কুয়াশায় ঢাকা পড়েছে পঞ্চগড়

কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মো. পারভেজ, ইসমাইল হোসাইন শান্ত, থিয়েল, সিফাত ইসলাম, সাব্বির দেওয়ান, শিপু, জিহাদ, সানজিদ হাসান রতন, মানিক, রাকিব, সজীব।

আরও উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক তাহমিদ রশিদ, আজমাইন, সামি, প্রিমন , রায়হান সহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ।

পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মো. কাউসার আহমেদ রাব্বি জানান, নতুন মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে ছাত্রদলের নেতাকর্মীরা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসাবে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ও পৌর বিএনপির আহ্বায়ক একেএম ইরাদত মানুর নির্দেশে লিফলেট বিতরণ করা হয়। ৩১ দফা সম্পর্কে জনগনকে সজাগ করে তোলার জন্যই এ কার্যক্রম। বিএনপি ও তারেক রহমানের নেতৃত্ব সুন্দর সমৃদ্ধ বাংলাদেশে গড়ে তোলার জন্য কাজ করে যাবে ছাত্রদলের নেতাকর্মীরা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পল্লবীতে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

রাজধানীর মিরপুরে যুবদল কর্মী মো. ইউসুফ হত্যা মামলার তদন্তে হত্যাকাণ্ডের মূল র...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ডেপুটি স্পিকারের প্যাড-স্বাক্ষর জাল করে ডিও পত্র, সতর্কতা জারি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক...

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন জটিলতা, সরকারকে আইএমএফের পরামর্শ 

সরকারি চাকরিজীবীদের বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন অন...

হামের উপসর্গে  মৃত্যু আরও ৫, মোট প্রাণহানি ৮২৫

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, ফলে হাম ও এর উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা