সংগৃহীত ছবি
রাজনীতি

ভারতের সঙ্গে বাণিজ্য করতে চাই না

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা এমন আধিপত্যবাদী মানসিকতা পোষণ করে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করতে চাই না। ভারত যদি তাদের আচরণ পরিবর্তন না করে তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ আগামীতে ব্যবসা করবে কি না, সেটা ভাবা হবে।

আরও পড়ুন : দেশে সংখ্যালঘু কোনো শব্দ থাকবে না

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দেশীয় পণ্য বিক্রি কার্যক্রমের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের জনগণ যে সরকার চায়, ভারত তাদের পছন্দ করে না। তারা মনে করে পেঁয়াজ, রসুন, আদা রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মরবে। তারা মনে করে এসব পণ্য উৎপাদন আমাদের দেশ করতে পারবে না।

আরও পড়ুন : আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা

তিনি বলেন, তারা (ভারত) হয়তো মনে করেছে পণ্য রপ্তানি বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ আর কোনো দেশ থেকে আমদানি করতে পারবে না। বাংলাদেশের মানুষ ডলার খরচ করে ভারতে চিকিৎসা নিতে যায়। কলকাতার হোটেলগুলোতে হাহাকার শুরু হয়েছে গেছে। যারা এত ঘৃণা পোষণ করে তাদের দেশে মানুষ যেতে চায়ও না।

রিজভী বলেন, রিপাবলিক বাংলা টিভি বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের বলে দাবি করছে। তারা যদি এই দাবি করে বাংলাদেশের মানুষও বিহার-উড়িষ্যা নিজেদের দাবি করবে। সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য কায়েম করতে চায় ভারত। এজন্য তাদের কোনো প্রতিবেশী তাদের সঙ্গে নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা