সংগৃহীত ছবি
রাজনীতি

ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়ে গেছেন মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনা। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেননি।

আরও পড়ুন : অরবিসের সঙ্গে কাজ করতে আগ্রহী

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি প্রতিনিধিদল। মহাখালীতে নাফিজের বাসায় গিয়ে তার পরিবারকে বিএনপির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়।

এসময় রিজভী বলেন, আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছেন (শেখ হাসিনা)। আওয়ামী লীগ বরাবরই মানুষের গলা টিপে ধরে এক পরিবারের রাজত্ব কায়েম করেছিল।

আরও পড়ুন : অক্টোবরে সড়কে ঝরল ৪৭৫ প্রাণ

বিএনপির এ মুখপাত্র বলেন, নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছেন। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনতেনভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজীর, হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে মানুষ হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।

তিনিম আরও বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাঈদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

এসময় হত্যাকারীদের বিচার দাবি করেন নাফিজের মা। এছাড়া নাফিজ যেখানে শহীদ হন সেখামে নাফিজ চত্বর ঘোষণার দাবি জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা