সংগৃহীত ছবিআ’লীগ, ও বিএনপির ডাকা তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী গুলিস্তান এলাকায়। 
রাজনীতি

আ’লীগের ২ নারী কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: আ’লীগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির ডাকা কর্মসূচিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজধানী গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায়।

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের নতুন কর্মসূচি

রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টার পর সরেজমিনে দেখা গেছে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা আ’লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এসময় আ’লীগের নারী কর্মী সন্দেহে ২ নারীকে আটক করেন বিএনপি ও অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। প্রথমে তাদের মারধর করা হয়। পরে পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু কোনো উত্তর না দিলে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ ছাড়াও সকাল থেকে জিরো পয়েন্ট এলাকায় আ’লীগের কর্মী সন্দেহে বেশ কয়েকজনকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও যুবদলের কর্মীরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা