সংগৃহীত ছবি
রাজনীতি

অনেক সচিব নাশকতার চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনো বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাশকতা করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরও পড়ুন : পাহাড়ে সবাইকে শান্ত থাকার আহ্বান

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিবসহ প্রবাসীরা প্রয়াত জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, এদের (আওয়ামী লীগের) সাঙ্গ-পাঙ্গরা, সুবিধাবাদীরা এখনো বিদায় নেয়নি। প্রশাসনের অনেক জায়গায় তারা আছেন। অনেক সচিব শেখ হাসিনার জন্য কাজ করেছে। তারা এখনো আছে। তারা বিভিন্নভাবে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছেন। বিভিন্ন নাশকতা করার চেষ্টা করছে। তাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন : রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত ১

তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শুধু ঢাকায় যে মারা গেছে তা নয়। গ্রামগঞ্জে মারা গেছে। তাদের মারার পেছনে এই ইউপি চেয়ারম্যানরা জড়িত। পুলিশের ছত্রচ্ছায়ায় আমাদের নেতাকর্মীদের তারা গুলি করেছে। তারা কী করে এখনো থাকে? তৃণমূলে যারা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে চায়, অবিলম্বে তাদের বাতিল করার আহ্বান জানাচ্ছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা