সংগৃহীত ছবি
রাজনীতি

রাইসির মৃত্যু শান্তির জন্য মর্মান্তিক

নিজস্ব প্রতিবেদক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো অভিজ্ঞ রাজনীতিবিদের হঠাৎ মৃত্যু আন্তর্জাতিক শান্তির জন্য মর্মান্তিক বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : আনারের হত্যাকারীরা চিহ্নিত

বৃহস্পতিবার (২৩ মে) বিএনপির পক্ষ থেকে তিনি ঢাকার ইরান দূতাবাসে গিয়ে শোক প্রকাশ করেন।

সেখানে রাখা বইতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষর করেন।

আরও পড়ুন : আ’লীগে অপরাধীদের কোনো ঠাঁই নেই

ফখরুল বলেন, ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। এতে আমরা গভীরভাবে শোকাহত। দলের পক্ষ থেকে ঢাকার ইরান দূতাবাসে এসে আমরা শোক প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় আমরা দলের পক্ষ থেকে ইরানের প্রেসিডেন্ট জনগণসহ সবার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা