সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির নেতৃত্বে কর্মসূচি ঘোষণা করবো

নিজস্ব প্রতিবেদক : যত দ্রুত সম্ভব বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করবো বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

আরও পড়ুন : স্বাধীনতাবিরোধীদের পদচিহ্নও থাকবে না

শনিবার () বিকেলে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

অলি আহমদ বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছি। যত দ্রুত সম্ভব আমরা বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করবো। সবাই ঐক্যবদ্ধ হোন। প্রস্তুতি গ্রহণ করুন। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাকশালী সরকারের পতন হবে। দেশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আরও পড়ুন : জিয়া বাকশালের সদস্য হয়েছিলেন

তিনি বলেন, আমরা জানি ভারত সরকার তাদের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের নিরাপত্তার ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তাদের উদ্দেশে বলতে চাই, আমরা অন্য কোনো দেশের ব্যাপারে নাক গলাতে চাই না, অন্য দেশের কোনো ক্ষতি হোক এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হতে চাই না। কারণ, এ ধরনের কর্মকাণ্ড ইসলাম ধর্মের পরিপন্থি।

অলি বলেন, আমাদের প্রত্যাশা থাকবে, ভারত সরকার কোনো বিশেষ ব্যক্তি বা দলের সঙ্গে সম্পর্ক করা থেকে বিরত থাকবে বরং ভারতের জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের বন্ধুত্ব স্থাপনে মনযোগী হবে। আসুন, আমরা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করি। ভালো প্রতিবেশী হিসেবে বসবাস করি। এতেই সবার মঙ্গল নিহিত।

আরও পড়ুন : জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ

ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণ প্রায় ১৮ কোটি। ভারত সরকারের উচিত হবে না বাংলাদেশের জনগণের সঙ্গে শত্রুতামূলক আচরণ করা। আমরা সুপ্রতিবেশী হিসেবে থাকতে চাই। বর্তমান সরকার আপনাদের আমাদের দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর এবং বিভিন্ন সড়ক ব্যবহারের অনুমতি দিয়েছে। অনেকগুলো অসম চুক্তিতে সই করেছে। যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। তারপরও কেন ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে, তা বোধগম্য নয়।

অলি আরও বলেন, ‘বর্তমান অবস্থা দীর্ঘায়িত হলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে বাধ্য। হয়তো নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। আমাদের সবার উচিত, দেশের সমস্যাগুলো পর্যালোচনা করা এবং যত দ্রুত সম্ভব এগুলোর সমাধান বের করা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা