মতামত

একটি সনির্বন্ধ অনুরোধ

হাসনাইন খুরশেদ:

যারা ডাক্তার নন, তাদের প্রতি বিনীত অনুরোধ, চরম এই দুঃসময়ে ডাক্তারিটা নিজের হাতে তুলে নেবেন না। অসহায় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না।

অনেক দিন ধরেই দেখছি, সমাজে প্রতিষ্ঠিত ও প্রভাবশালী কিছু মানুষ ইন্টারনেট ঘাঁটাঘাটি করে নিজেকে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ভাবছেন। গণমাধ্যমে বা সামাজিক মাধ্যমে বড় বড় কথা বলছেন। এতোদিন নিরব ঘৃণার সাথে এসব উপেক্ষা করেছি। কিচ্ছু বলিনি।

এবার আর চুপ থাকতে পারছি না।

ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। দিন দিন আরো ভয়াবহ হচ্ছে। যার সাথে কথা হলো ক'দিন আগে, আজ তার মৃত্যু-সংবাদ পাচ্ছি। পরিচিত-অপরিচিত অসংখ্য মানুষের আক্রান্ত হওয়ার / মারা যাওয়ার খবরে সয়লাব হয়ে যাচ্ছে ফেসবুকের নিউজ-ফিড।

আর পড়া যাচ্ছে না। আর নেয়া যাচ্ছে না। মৃত্যু-ভয়ে সুস্থ, স্বাভাবিক মানুষও প্রচণ্ড মানসিক চাপে পড়ছে। মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ছে।

এ রকম দুঃসময়ে চিকিৎসাসেবা পাওয়ার মৌলিক, সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে অগণিত মানুষ।

ইন্টারনেট ঘাঁটাঘাটি উৎসারিত মহাজ্ঞানের অধিকারী মহামানবেরা, এ রকম দুঃসময়ে হয়তো আপনার কথাকেই খড়কুটোর মতো আঁকড়ে ধরতে চাইবে বিপন্ন মানুষ। একটু অনুগ্রহ করুন, আরেকটু মানবিক হোন, মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেবেন না। মানুষের মৃত্যুর কারণ হবেন না।

ইন্টারনেট ঘাঁটাঘাটি করে কি কি হওয়া যায়, আমি জানি না। তবে এটা নিশ্চিত জানি, আর যা-ই হওয়া যাক, ডাক্তার হওয়া যায় না। কেবলমাত্র চিকিৎসকদেরকেই চিকিৎসা-সেবা দিতে দিন। নিজের ও পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরাই লড়াই করছেন বিপন্ন মানুষকে বাঁচাতে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তাদের জন্যে। আসুন, আমরা সবাই চিকিৎসকদের এবং তাদের পরিবারের পাশে থাকি।

সবার প্রতি অনুরোধ, স্বাস্থ্য সংক্রান্ত যে কোন প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ওষুধ খাবেন না।

আল্লাহতায়ালা আমাদের সবার সহায় হোন। আমীন।

(লেখক: সিনিয়র জার্নালিস্ট)

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা