মতামত

অর্ধাঙ্গিনীকে সুখী রাখুন

নৌশিন আহম্মেদ মনিরা: বিয়ের পরে একটা মেয়েকে সুখী করার জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন পরেনা। মানুষের মুখে যদিও শুনে থাকেন মেয়েদের অনেক চাহিদা এই চাই সেই চাই তবে বাস্তবিক পক্ষে একটা বাঙ্গালি মেয়ের তেমন কিছু চাহিদা থাকেনা।

ধরুন দিনটা শুক্রবার, ঘুম থেকে উঠে দেখলেন আদরের বউ ঘুমুচ্ছে, তাহলে তাকে ডাক না দিয়ে চুপটি করে গিয়ে দুই কাপ কফি করে নিতে পারেন, তারপর তাকে ডেকে তোলে হাতে কফি দিয়ে সারপ্রাইজ দিতে পারেন।

দুপুরবেলা হঠাৎ করে তাকে বলতে পারেন এই শুনো? তাড়াতাড়ি রেডি হয়ে নাও বের হবো আমরা। আর হ্যাঁ শুনো? চোখে একটুখানি কাজল দিও, কাজলে তোমাকে অদ্ভুত সুন্দর লাগে।

দুপুরের লাঞ্চটা যেকোন রেস্টুরেন্টে খেয়ে, যেদিকে দু চোখ যায় তার হাত ধরে হাঁটতে থাকুন, কিছুক্ষণ হাঁটার পর একটা রিকশা নিয়ে নেন, তারপর বাদাম খেতে খেতে একটা ইয়ারফোন দুজনে শেয়ার করে গান শুনতে শুনতে আর ঘুরে বেড়িয়েই বিকেলটা কাটিয়ে দিতে পারেন।

বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামবে তখন দুজনে মিলে কোন এক চায়ের টং এ গিয়ে বসতে পারেন, তারপর দুজনে গল্প করতে করতে চা খেতে পারেন। চা খাওয়া শেষ হলে বাসায় ফিরতে পারেন।

মেয়েরা যতই বলুক তারা অনেক সাহসী তবুও তারা একটু ভীতু হয়, রাতে বাসায় ফিরার সময় মেয়েটার হাতটা শক্ত করে ধরে রাখুন দেখবেন ভরসা পাবে।

বাসায় ফিরার পর, ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসতে পারেন, তারপর দক্ষিণের বাতাস উপভোগ করতে করতে দুজনেরেই প্রিয় এমন কোন রবীন্দ্র সংগীত কিংবা প্রিয় কোন কবিতার বই পড়তে পারেন, দেখবেন কতোটা ভালো লাগছে।

নিজের অর্ধাঙ্গিনীকে একটু কেয়ার করা, একটু সময় বের করে তাকে দেওয়া, মাঝে মধ্যে একটু আকটু সারপ্রাইজ দেওয়াটা খুব কঠিন কিছু না। মনে যদি নিজের অর্ধাঙ্গিনীকে সুখি করার ইচ্ছে থাকে, তাহলে এই বিষয়গুলো বলে দিতে হয়না, মন থেকে এমনিতেই চলে আসে।

ভালো থাকুক আমাদের সবার ভালোবাসার মানুষগুলো, ভালোবাসার মিষ্টি সংসারগুলো।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা