সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

জর্জ ওয়াশিংটন’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: সত্যেন্দ্রনাথ দত্ত’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ৩ ফাল্গুন ১৪৩০ বঙ্গাব্দ, ৩ শাবান ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা

১২৪৯ - ফ্রান্সের রাজা নবম লুই কর্তৃক এন্ড্রু দা লংজুমেওকে মোঙ্গল সাম্রাজ্যের খাগানের কাছে দূত হিসেবে প্রেরণ করা হয়।

১৭০৪ - অবিভক্ত বাংলায় পুলিশী ব্যবস্থার প্রচলন হয়।

১৮০৮ - ফরাসিদের স্পেন দখল।

১৮৬২ - আমেরিকান গৃহযুদ্ধ: জেনারেল উলিসেস এস. গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডনেলসন দখল করেন।

১৮৭৩ - স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।

১৯১৮ - কাউন্সিল অব লিথুনিয়ার সর্বসম্মতিক্রমে স্বাধীনতা আইন গৃহীত হয় এবং লিথুনিয়া স্বাধীন রাষ্ট্র ঘোষিত হয়।

১৯২৩ - হাওয়ার্ড কার্টার ফারাও সম্রাট তুতানখামেনের সমাধি উন্মুক্ত করেন।

১৯৩০ - যুক্তরাষ্ট্রের নামকরা কোম্পনী ডু পন্টের গবেষণাগারে প্রথম নাইলন তৈরি করা হয়।

১৯৩৪ - সোশ্যাল ডেমোক্র্যাট ও রিপাবলিকানিশজার স্কাটজবান্ডদের পরাজয়ের মাধ্যমে অস্ট্রীয় গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে।

১৯৩৬ - পপুলার ফ্রন্টের বিজয়। স্পেনে বামপন্থী রিপাবলিকান সরকার প্রতিষ্ঠা।

১৯৪৩ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লাল ফৌজ খারকোভে পুনরায় প্রবেশ করে।

১৯৪৬ - সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রথম জাতিসংঘে ভেটো ক্ষমতা প্রয়োগ করে।

১৯৫৯ - ১ জানুয়ারি একনায়ক ফুলিজেনসো বাতিস্তা উৎখাত হওয়ার পর ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।

১৯৬১ - এক্সপ্লোরার প্রোগ্রাম: এক্সপ্লোরার ৯ উদক্ষেপণ করা হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় সিঙ্গাপুর।

১৯৭৪ - পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বলেন, বাংলাদেশ যদি ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার কার্য স্থগিত করে তবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হবে।

১৯৮৫ - হিজবুল্লাহ গঠিত হয়।

১৯৮৬ - পর্তুগালের প্রথম অসামরিক রাষ্ট্রপতি নির্বাচিত হন ড. মারিও সোরেস।

১৯৯২ - দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় লেবাননের হিজবুল্লার মহা সচিব সাইয়্যেদ আব্বাস মুসাভি শহীদ হন।

২০০৫ - কিয়েটো প্রটোকল কার্যকর হয়।

জন্ম

আরও পড়ুন: বিশ্ব বেতার দিবস

১৭৩২ - আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন জন্মগ্রহণ করেন।

জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি। তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।

১৮১২ - হেনরি উইলসন, মার্কিন কর্নেল ও রাজনীতিবিদ, যুক্তরাষ্ট্রের ১৮তম উপ-রাষ্ট্রপতি।

১৮২২ - রাজেন্দ্রলাল মিত্র, আধুনিক ভারততত্ত্ববিদ ও বিজ্ঞানসম্মত ইতিহাস চর্চার অন্যতম পথিকৃত ও প্রাবন্ধিক।

১৮৩১ - নিকোলাই লেসকভ, রুশ লেখক ও সাংবাদিক।

১৮৩৮ - হেনরি অ্যাডাম্‌স, মার্কিন ইতিহাসবিদ, সাংবাদিক ও ঔপন্যাসিক।

১৮৬৮ - আলবার্ট রোজ-ইন্স, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯০৪ -ভারতের স্বাধীনতা সংগ্রামের কর্মী অন্নদাপ্রসাদ চক্রবর্তী।

১৯১১ - অমিতা ঠাকুর রবীন্দ্র সংগীত শিল্পী ও কবি।

১৯২৭ - শহীদুল্লাহ কায়সার, বাঙালি লেখক ও বুদ্ধিজীবী।

১৯৩৫ - ব্রেডফোর্ড‌ পার্কি‌ন্সন, মার্কিন প্রকৌশলী ও উদ্ভাবক, জিপিএস-এর জনক।

১৯৩৬ - রাজিয়া খান, বাংলাদেশি সাহিত্যিক।

১৯৩৭ - অরুণ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচিত্রাভিনেতা ও নাট্যকার।

১৯৩৯ - বিংশ শতাব্দীর শেষভাবে আবির্ভূত ভারতীয় বাঙ্গালি চিত্রকর যোগেন চৌধুরী

১৯৪২ - এম এ ওয়াজেদ মিয়া, বাংলাদেশি পরমাণুবিজ্ঞানী ও বঙ্গবন্ধুর জামাতা।

১৯৪৮ - নীলুফার ইয়াসমীন, বাংলাদেশি কণ্ঠশিল্পী।

১৯৫৩ - অলিভিয়া, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫৪ - মাইকেল হোল্ডিং, জ্যামাইকান ক্রিকেটার।

১৯৫৯ - জন ম্যাকেনরো, মার্কিন টেনিস খেলোয়াড়।

১৯৮৮ - ডেনিলসন পেরেইরা নেভেস, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।

মৃত্যু

আরও পড়ুন: গুগল ম্যাপের যাত্রা

১২৭৯ - দ্বিতীয় অলফেন্সো, পর্তুগালের রাজা।

১৩৯১ - পঞ্চম জন পেলাইওলোগস, বাইজেন্টাইন সম্রাট।

১৪৫৯ - আকশামসাদ্দিন, উসমানীয় ধর্মীয় পণ্ডিত, কবি, সুফি ও দ্বিতীয় মুহাম্মদের উপদেষ্টা।

১৭৫৪ - রিচার্ড‌ মিড, ইংরেজ চিকিৎসক।

১৮৩৪ - লাইফবোট-এর উদ্ভাবক লিওনেল লুকিন মৃত্যুবরণ করেন।

১৮৯৯ - ফেলিক্স ফাওরি, ফরাসি ব্যবসায়ী ও রাজনীতিবিদ, ফ্রান্সের ৭ম রাষ্ট্রপতি।

১৯০৭ - জোযুয়ে কার্দুচ্চি, নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় কবি ও শিক্ষক।

১৯৩২ - ফার্ডিনেন্ড বুইসন, ফরাসি একাডেমিক ও রাজনীতিবিদ, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৯৩৩ - কালীপদ মুখোপাধ্যায় ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী।

১৯৩৬ - টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

১৯৪৪ -দাদাসাহেব ফালকে, ভারতীয় চলচ্চিত্রের জনক।

১৯৫৬ - মেঘনাদ সাহা, বাঙালি পদার্থবিদ।

১৯৬২ - প্রখ্যাত সাংবাদিক ও সাহিত্যসেবী হেমেন্দ্রপ্রসাদ ঘোষ।

১৯৮১ - সাহিত্যিক খান মুহম্মদ মইনুদ্দীন মৃত্যুবরণ করেন।

১৯৮২ - শিক্ষাবিদ, গবেবষক ড. মুহম্মদ এনামুল হক মৃত্যুবরণ করেন।

১৯৮৪ - মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।

১৯৮৯ - নাট্যকার নূরুল মোমেন মৃত্যুবরণ করেন।

১৯৯০ - নুরুল মোমেন একজন বাংলাদেশী অধ্যাপক, শিক্ষাবিদ, নাট্যকার ও নির্দেশক, এবং প্রাবন্ধিক।

১৯৯৯ - কাজী আরেফ আহমেদ, (রাজনীতিবিদ), বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।

২০১৬ - বুত্রোস বুত্রোস গালি, জাতিসংঘের ৬ষ্ঠ মহাসচিব।

২০২৩ - তুলসীদাস বলরাম, ভারতের প্রখ্যাত ফুটবলার।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা