ইতিহাসের এই দিনে
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

বান কি মুনের জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আরও পড়ুন: ভারতে ১৮৫০ বাংলাদেশি বন্দি

আজ সোমবার (১৩ জুন) ৩০ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ। ১২ জ্বিলকদ , ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

ঘটনাবলি

১৫২৫ রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।

১৭৫৭ রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।

১৮৫৭ লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।

১৮৭৮ ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।

১৯০০ চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।

১৯০৬ বৃটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।

১৯২১ ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।

১৯৩৪ এডল্ফ হিটলার এবং বেনিটো মুসোলিনী দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।

১৯৪৩ ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।

১৯৪৪ জার্মানি প্রথম বারের মতো বৃটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আরও কমেছে মৃত্যু

১৯৫৩ কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।

১৯৫৬ সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।

১৯৭১ অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।

১৯৭৪ ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।

১৯৭৮ লেবানন থেকে ইসরাইল তার সেনা প্রত্যাহার করে।

১৯৮২ সৌদি বাদশাহ খালেদের ইন্তেকাল। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।

১৯৮৩ ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।

১৯৯৩ কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০০২ যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে।

জন্ম

১৮৩১ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।

১৮৬৫ নোবেলজয়ী (১৯২৩) আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটস।

১৯৪০ জার্মান গায়িকা সারাহ কোনর।

১৯৪৪ বান কি মুন জাতিসংঘের অষ্টম মহাসচিব। দক্ষিণ কোরিয়ার অধিবাসীরূপে তিনিই দ্বিতীয় এশীয় নাগরিক যিনি জাতিসংঘের মহাসচিব হয়েছেন। এর আগে বার্মার উ থান্ট ৩০ নভেম্বর ১৯৬১ থেকে ৩১ ডিসেম্বর ১৯৭১ সাল পর্যন্ত জাতিসংঘের মহাসচিব ছিলেন।

১৯৫৩ আমেরিকান অভিনেতা টিম অ্যালেন।

মৃত্যু

১৬৯৫ ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি জন লাফুনতান।

১৯৩২ বিপ্লবী নির্মলকুমার সেন।

২০১২ উপমহাদেশের কিংবদন্তি গজল সম্রাট মেহেদি হাসান।

২০১৫ নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচমাইক শ্রিম্পটন।

সান নিউজ/এস আই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা