সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মার্টিন লুথার কিং’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় শোক পালন

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ১ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ, ৩ রজব ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: জাতিসংঘে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধের আহ্বান

ঘটনাবলি :

১২৫৬ - হালাকু খান দক্ষিণ-পশ্চিম এশিয়ার আলামুত (বর্তমান ইরানে অবস্থিত) দখল করে ধ্বংস করে ফেলেন।

১৭৫৯ - লন্ডনে মানুষের ইতিহাস ও সংস্কৃতির জাদুঘর ব্রিটিশ মিউজিয়ামের উদ্বোধন হয়। এটি প্রতিষ্ঠিত হয় ১৭৫৩ সালে।

১৭৮৪ - স্যার উইলিয়াম জোন্সের উদ্যোগে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।

১৮৩৯ - সেন্ট্রাল আমেরিকান ইউনিয়নের বিলুপ্তির পর এলসেলভাদর স্বাধীনতা লাভ করে।

১৮৭৩ - বাংলার দ্বিতীয় সাধারণ রঙ্গালয় ওরিয়েন্টাল থিয়েটারের উদ্বোধন হয়।

১৮৭৫ - কলকাতায় দ্য স্টেটসম্যান ইংরাজী দৈনিক পত্রিকা সংযুক্তরূপে প্রকাশ শুরু করে।

১৮৭৮ - লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে নারীরা প্রথম ডিগ্রি লাভের সুযোগ পান।

১৯১২ - ইতালিয়রা সর্বপ্রথম বিমান থেকে প্রচারপত্র বিলি করে লিবিয়ার আকাশে।

১৯২২ - নেদারল্যান্ডের রাজধানী হেগে স্থায়ী আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়।

১৯৩৪ - ভারতের বিহারে ভয়াবহ ভূমিকম্পে ২০ হাজার মানুষের প্রাণহানি হয়।

১৯৬০ - নেপালের রাজা মহেন্দ্র সংবিধান বাতিল করে সরাসরি শাসনক্ষমতা হাতে তুলে নেন।

১৯৭২ - বাংলাদেশে রাষ্ট্রীয় অনুষ্ঠানে মদ্যপান নিষিদ্ধ ঘোষণা করা হয়।

১৯৭৩ - ভিয়েতনাম যুদ্ধ: প্রেসিডেন্ড রিচার্ড নিক্সন আক্রমণাত্মক যুদ্ধ স্থগিত করার ঘোষণা দেন।

১৯৭৮ - ইরানি জনগণের বিপ্লবী আন্দোলন যখন তুঙ্গে ওঠে,তখন ইরানের শাহী রাজবংশের সর্বশেষ শাসক রেজা শাহ পাহলভি চিকিৎসার অজুহাত দেখিয়ে ইরান থেকে পালিয়ে যায়।

১৯৭৮ - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার পিপলস রিপাবলিক অব চীনকে স্বীকৃতি দেন এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

১৯৮৬ - চীনের প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ - যুক্তরাষ্ট্র কুয়েত থেকে ইরাককে তার সৈন্য প্রত্যাহারের জন্য নির্দিষ্ট সময়সীমা বেধেঁ দেয়, অপারেশন ডেজার্ট স্টর্ম যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে যুক্তরাষ্ট্র।

১৯৯৭ - ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তিস্বাক্ষরিত হয়।

২০০১ - অনলাইনভিত্তিক বহুভাষার মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া যাত্রা শুরু করে।

আরও পড়ুন: সূর্যসেনের ফাঁসি হয়

জন্মদিন :

৩৭ - নিরো, রোমের রাজা।

১৬২২ - মলিয়রের, ফরাসি নাট্যকার।

১৯০৫ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়, বাঙালি শিশুসাহিত্যিক, লেখক ও বাংলা চলচ্চিত্র ব্যক্তিত্ব।

১৯০৯ - কাজী কাদের নেওয়াজ, কবি ও শিক্ষাবিদ।

১৯১২ - রণেশ দাশগুপ্ত, বাঙালি সাহিত্যিক।

১৯১৮ - জামাল আবদেল নাসের, মিশরের প্রতিষ্ঠাতা ও প্রথম রাষ্ট্রপতি।

১৯২১ - রাধাকৃষ্ণ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক।

১৯২৯ - মার্টিন লুথার কিং, নোবেলজয়ী কৃষ্ণাঙ্গ নেতা।

মার্টিন লুথার কিং বা মার্টিন লুথার কিং, জুনিয়র (ইংরেজি: Martin Luther King, Jr) (জন্মঃ ১৫ই জানুয়ারি, ১৯২৯ - মৃত্যুঃ ৪ঠা এপ্রিল, ১৯৬৮) বিখ্যাত আফ্রিকান-আমেরিকান মানবাধিকার কর্মী। তার খ্রিষ্টীয় ধর্মবিশ্বাস ও মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি নাগরিক ও মানবাধিকার আন্দোলন এগিয়ে নিয়ে যান। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনিই সর্বকনিষ্ঠ।

১৯৩৯ - হোসেন তৌফিক ইমাম, বাংলাদেশি রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব।

১৯৬৮ - সৈয়দা রিজওয়ানা হাসান, আন্তর্জাতিক খেতাবপ্রাপ্ত বাংলাদেশী আইনজীবী ও পরিবেশকর্মী।

১৯৭৮ - রায়ান সাইডবটম, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়।

আরও পড়ুন: নীলিমা ইব্রাহিম’র জন্ম

মৃত্যুবার্ষিকী :

৬৫৭ - বিশিষ্ট সাহাবী হযরত হুযাইফা (রা.) মৃত্যুবরণ করেন।

১৯৮৮ - নোবেলজয়ী [১৯৭৪] আইরিশ মানবহিতৈষী সিন ম্যাক ব্রিজের মৃত্যু।

২০০৪ - মানিক সাহা, বাংলাদেশের খুলনা জেলার প্রখ্যাত সাংবাদিক।

২০০৯ - তপন সিংহ, দাদাসাহেব ফালকে পুরস্কারজয়ী ভারতীয় চলচ্চিত্রের বিখ্যাত বাঙালি পরিচালক।

২০১২ - কার্লো ফ্রুটোরো, ইতালীয় প্রখ্যাত সাংবাদিক।

২০১৬ - ফ্রান্সিসকো এক্স এলার্কন, আমেরিকান কবি ও শিক্ষাবিদ।

২০১৬ - কেন জুজ, অস্ট্রেলিয়ার ফুটবলার ও কোচ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা