ওস্তাদ আল্লারাখা
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

ওস্তাদ আল্লারাখার প্রয়াণ

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে। সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি, ২০২২) ২০মাঘ, ১৪২৮ বঙ্গাব্দ। ৩০ জমাদিউস সানি ১৪৪৩ হিজরি। ইতিহাসে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা।

আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়লো বিধিনিষেধ

ঘটনাবলী:
১৯২৭- হেমেন্দ্রপ্রসাদ ঘোষ ও পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় বসুমতী পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
১৯৩১- নিউজিল্যান্ডের হকস উপসাগরে ভূমিকম্পে ২৫৬ জন নিহত।
১৯৬৬- সোভিয়েত যান লুনা-এ চাঁদে পৌঁছে এবং টিভিতে ছবি প্রেরণ করে।
১৯৯৬- চীনের লিজিয়াংয়ে ভূমিকম্পে ২১০ জন নিহত হয়।

আরও পড়ুন: চিত্রনায়ক রিয়াজের শ্বশুরের আত্মহত্যা, ভিডিও সরানোর নির্দেশ

জন্মবার্ষিকী:
১৮৭৩- ভারতের স্বাধীনতা আন্দোলনকারী বাঙালি বিপ্লবী অতীন্দ্রনাথ বসু। কলকাতার জোড়াবাগানের বসু পরিবারে তার জন্ম হয় তার। অতীন্দ্রনাথ বসু যুগান্তর বিপ্লবী দলের অন্যতম নেতৃস্থানীয় ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামে কয়েকবার কারাবরণ করেছিলেন। ১৯১৬ খ্রিষ্টাব্দ থেকে পরবর্তী পাঁচবছর ব্রিটিশবিরোধী বিপ্লবী কেন্দ্র পরিচালনার অপরাধে তাকে নির্বাসনদণ্ড ভোগ করতে হয়।

১৮৭৩- বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ধাত্রীগ্রামে মাতুলালয়ে। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার গুরাপ গ্রামে।ছিলেন বাংলা সাহিত্যের একজন অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক ছোটগল্পকার ও ঔপন্যাসিক। প্রভাতকুমার মুখোপাধ্যায় ১৯৩২ খ্রিস্টাব্দের ৫ এপ্রিল মাত্র ৫৯ বছর বয়সে প্রয়াত হন।
১৮৮৩- ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা ঊর্মিলা দেবী।
১৮৮৩- চিত্রশিল্পী নন্দলাল বসু।

আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনা সদস্যের মৃত্যু

মৃত্যুবার্ষিকী:
১৯২৪- মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮তম রাষ্ট্রপতি উড্রো উইল্সন।
১৯৩৫- ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিপ্লবী ভবানীপ্রসাদ ভট্টাচার্য।
১৯৭৬- বিপ্লবী ও কৃষক নেতা জিতেন ঘোষ।
২০০০- বিখ্যাত ভারতীয় তবলা বাদক ওস্তাদ আল্লারাখা। ওস্তাদ আল্লারাখা (২৯ এপ্রিল ১৯১৯ - ৩ ফেব্রুয়ারি ২০০০) ছিলেন একজন বিখ্যাত তবলা বাদক এবং বিখ্যাত তবলা বাদক ওস্তাদ জাকির হুসেইন তারই সন্তান।

ওস্তাদ আল্লারাখা ১৯১৯ খ্রিষ্টাব্দে পাঞ্জাবের গুরুদাসপুর জেলার রতনগড় গ্রামে জন্মগ্রহণ করেন। ওস্তাদ আল্লারাখার বাবা ছিলেন একজন কৃষক। তার বাবা ভেবেছিলেন তার ছেলেও তার মতো কৃষিকাজে মনোনিবেশ করবে। কিন্তু বস্তবে তা ঘটেনি। কৃষিকাজে আল্লারাখার কোনো আগ্রহ ছিল না। তার আগ্রহ ছিল সঙ্গীতে।

১৯৭১ সালে আমেরিকার নিউইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেন এ ‘The Concert for Bangladesh’ এ সেতারবাদক রবি শংকর ও বিখ্যাত সরোদবাদক ওস্তাদ আলী আকবর খানের যন্ত্রসংগীতের সাথে তবলায় ছিলেন ওস্তাদ আল্লা রাখা খান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা