সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

আ. ন. ম. বজলুর রশীদ’র প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলেরক কাছে।

আরও পড়ুন: রফিকুল ইসলাম’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

রোববার (৮ ডিসেম্বর) ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: রমেশচন্দ্র মজুমদার’র জন্ম

ঘটনাবলী

১৬০৯ - ইউরোপের দ্বিতীয় পাবলিক লাইব্রেরি চালু হয়।

১৭৯৪ - হেরাল্ড অব রুটল্যান্ডের প্রথম সংখ্যা প্রকাশিত হয়।

১৮৬৮ - জাপানে শুউগুনদের একনায়ক শাসনের অবসান ঘটে এবং এরপর থেকে সেদেশে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়।

১৮৮১ - ভিয়েনার রিং থিয়েটার পুড়ে যায়।

১৯১৪ - আর্জেন্টিনার উপকণ্ঠে একটি দ্বীপপুঞ্জের কাছে ফাল্কল্যাণ্ড সাগরে ব্রিটিশ ও জার্মানির মধ্যে বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিল।

১৯১৭ - ব্রিটেনের কাছে জেরুজালেমের আত্মসমর্পণ।

১৯১৮ - ব্রিটেন জেরুজালেম দখল করে।

১৯২৩ - যুক্তরাষ্ট্র ও জার্মানির মধ্যে বন্ধুত্ব চুক্তি হয়।

১৯৩০ - কলকাতা শহরের মহাকরণে অলিন্দ যুদ্ধে বিনয় বসু,বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত অত্যাচারী ইংরেজ অফিসার এন জি সিম্পসন হত্যা করেন।

১৯৪১ - গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৪৬ - সংবিধান রচনার জন্য দিল্লিতে ভারতের গণপরিষদের প্রথম সভা হয়।

১৯৪৯ - চীনের জাতীয়তাবাদী নেতা চিয়াং কাইশেক মাওসেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট দলের সমর্থকদের কাছে পরাজিত হওয়ার পর কিছু সংখ্যক সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান।

১৯৫৮ - নিখিল আফ্রিকা গণ সম্মেলন ঘানার রাজধানী আক্রায় অনুষ্ঠিত হয় ।

১৯৭১ - ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের করাচী বন্দরে হামলা করে।

১৯৭১ - শেরপুরের নকলা পাক হানাদার মুক্ত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ঘানা।

১৯৭৪ - গ্রীসে রাজতন্ত্র বিলুপ্ত হয়।

১৯৮৫ - দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা তথা সার্ক ঢাকায় গঠিত হয়।

১৯৮৭ - ফিলিস্তিনে ইহুদি বসতকারী ইজরায়েলের সৈন্যরা গাজা সীমান্তে এক সড়ক ‘দূর্ঘটনায়’ ৪ ফিলিস্তিনিকে হত্যা করে ও ৭ জনকে আহত করে। এর ফলে ইন্তিফাদা আন্দোলন শুরু হয়।

১৯৯১ - রাশিয়া, বেলারুশ ও ইউক্রেইনের নেতারা একটি চুক্তির মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করেন এবং কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করেন।

১৯৯৬ - জাকার্তায় ওআইসি পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন শুরু হয়।

১৯৯৭ - ৪৫ বছর বয়স্ক জেনী হিপলি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন এবং নিউজিল্যান্ডের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হন।

২০০৯ - বাগদাদে এক বোমা বিষ্ফোরণে ১২৭ জন নিহত ও ৪৪৮ জন আহত হয়।

আরও পড়ুন: জর্জ হ্যারিসন’র প্রয়াণ

জন্ম

১৬২৬ - সুইডেনের রানি ক্রিশ্চিয়ানা।

১৮৩২ - নোবেলজয়ী [১৯০৩] নরওয়েজীয় কবি ও নাট্যকার বিওর্নস্টার্নে বিওর্নসন।

১৮৬৫ - জাক হাদামার্দ, ফরাসি গণিতবিদ।

১৮৯৫ - হরেন ঘোষ, ভারতের প্রথম ইম্প্রেসারিয়ো বা প্রমোদ পরিবেশক।

১৯০০ - ভারতের খ্যাতিমান নৃত্যশিল্পী, নৃত্যপরিকল্পক ও অভিনেতা উদয়শঙ্কর।

১৯১৩ - কমিউনিস্ট বুদ্ধিজীবী ও ইতিহাসবিদ চিন্মোহন সেহানবীশ।

১৯৩৫ - ধরম সিং দেওল, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৪১ - জিওফ্রে চার্লস হার্স্ট, ইংরেজ ফুটবলার।

১৯৪২ - হেমন্ত কানিদকর, ভারতীয় ক্রিকেটার।

১৯৪৩ - জিম মরিসন, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকান সংগীতশিল্পী, গীতিকার, লেখক, চলচ্চিত্র পরিচালক এবং কবি।

আরও পড়ুন: খলিল উল্লাহ খান’র প্রয়াণ

মৃত্যু

১৫৬০ - সুইডেনের রাজা ফ্রেডরিক।

১৯০৩ - খ্যাতনামা ব্রিটিশ চিন্তাবিদ ও দার্শনিক হার্বার্ট স্পেন্সার।

১৯২০ - শাইখুলহিন্দ হযরত মাওলানা মাহমুদ হোসাইন।

১৯৩০ - বাদল গুপ্ত, অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯৫৫ - হেরমান ভাইল, জার্মান গণিতবিদ।

১৯৮০ - বিটলসের কিংবন্তী গায়ক, গীতিকার ও শান্তিকর্মী জন লেনন নিউ ইয়র্কে মার্ক ডেভিড চাপম্যান নামক মানসিক ভারসাম্যবিহীন এক ব্যক্তির গুলিতে নিহত হন।

১৯৮৬ - আ. ন. ম. বজলুর রশীদ, বাংলাদেশী সাহিত্যিক ও শিক্ষাবিদ।

আবু নঈম মোহাম্মদ বজলুর রশিদ (জন্ম : ৮ মে ১৯১১ - মৃত্যু ৮ ডিসেম্বর ১৯৮৬ ) তিনি এএনএম বজলুর রশিদ নামে পরিচিত একজন বাংলাদেশী শিক্ষাবিদ, নাট্যকার, কবি, ঔপন্যাসিক ইত্যাদি ছিলেন। তার রচিত 'আমাদের দেশ' ছড়াটি শিশুদের অনেক প্রিয়। সাহিত্যের অবদানের জন্য ১৯৬৭ সালে নাটকের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ১৯৬৯ সালে তমঘা-ই-ইমতিয়াজ ভূষিত হন।

১৯৯১ - মেলবোর্ন অলিম্পিক [১৯৫৬] তিন হাজার মিটার, পাঁচ হাজার মিটার ও ৬ মাইল দৌড় প্রতিযোগিতায় রেকর্ড সৃষ্টিকারী অ্যাথলিট গর্ডন পিরি।

২০২১ - ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর প্রধান বিপিন রাওয়াত।
টপ্পা ও পুরাতনী বাংলা গানের কিংবদন্তি শিল্পী চণ্ডীদাস মাল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

দর্শক হৃদয়ে আজও উত্তম কুমার

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, ‘মহানায়ক’ নামে খ্যাত উত্তম ক...

পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ হবে দলের স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

ককরোচ জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্...

ঢাকায় গ্যাস সংকট সিএনজি ফিলিং স্টেশনে

রাজধানীর প্রায় সকল সিএনজি ফিলিং স্টেশনে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা তীব্র গ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা