সংগৃহিত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

মাদার তেরেসা’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: অরুণ মিত্র’র প্রয়াণ

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

সোমবার (২৬ আগস্ট) ১১ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ২০ সফর ১৪৪৬ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: জন কেন্ড্রেও’র প্রয়াণ

ঘটনাবলী

১৩০৩ - আলাউদ্দিন খিলজি রাজস্থানের চিতোরগড় দখলে নেন।

১৭৬৮ - ক্যাপ্টেন জেমস কুক জাহাজ এইচএমএস এনডিভার নিয়ে ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেন।

১৭৮৯ - ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারের ঘোষণাকে অনুমোদন করে।

১৮৮৩ - ইন্দোনেশিয়ায় ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ৩৬ হাজার লোকের মৃত্যু হয়।

১৯১৪ - জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন।

১৯২০ - মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়।

১৯২৭ - ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে।

১৯৪৩ - আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।

১৯৫৫ - সত্যজিৎ রায়ের চলচ্চিত্র ‘ পথের পাঁচালীর’ মুক্তি লাভ করে।

১৯৭০ - সুদান সরকার সংবাদ পত্র শিল্পকে জাতীয়করণ করে।

২০০৫ - বুরুন্ডির এনকুরুন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন।

২০০৬ - দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।

আরও পড়ুন: মেহেরুন নেসা’র জন্ম

জন্ম

১৬৭৬ - রবার্ট ওয়ালপোল, একজন ব্রিটিশ রাষ্ট্রনায়ক।

১৭৪৩ - অঁতোয়ান লাভোয়াজিয়ে, ফরাসি রসায়নবিদ এবং জীববিজ্ঞানী।

১৭৯৪ - অ্যান্তনি ল্যাভোসিয়ে, ফরাসি রসায়নবিদ ও অক্সিজেন আবিষ্কর্তা।

১৮৬৯ - দীনেন্দ্রকুমার রায়, রহস্য কাহিনীকার ও সম্পাদক।

১৮৭৩ - মার্কিন বেতার ও টিভি উদ্ভাবক ডি ফরেস্ট।

১৮৮০ - গিইয়োম আপলিনের, ইতালীয় বংশোদ্ভুত ফরাসি লেখক, কবি, নাট্যকার এবং সমালোচক।

১৮৮২ - জেমস ফ্রাংক, জার্মান পদার্থবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৮৮৫ - বিখ্যাত ফরাসী লেখক জুলিয়াস রোমেইন্স।

১৯০৪ - ক্রিস্টোফার ইশারউড, একজন ইংরেজ ঔপন্যাসিক।

১৯১০ - মাদার তেরেসা, শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী ও ধর্মপ্রচারক দা মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাত্রী।

মেরি টেরিজা বোজাঝিউ (জন্ম: অ্যাগনিস গঞ্জা বোজাঝিউ; আলবেনীয় ২৬ আগস্ট , ১৯১০ –৫ সেপ্টেম্বর , ১৯৯৭), যিনি মাদার টেরিজা বা তেরেসা নামে অধিক পরিচিত, ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। টেরিজার জন্মস্থান অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়ে। আঠারো বছর বয়স পর্যন্ত তিনি সেখানেই কাটান। ১৯২৮ সালে তিনি আয়ারল্যান্ড হয়ে তৎকালীন ব্রিটিশ উপনিবেশ ভারতে খ্রিস্টধর্ম প্রচার অভিযানে আসেন। জীবনের বাকি অংশ তিনি ভারতেই থেকে যান।

১৯১৪ - হুলিও কোর্তাজার, বেলজিয়ান বংশোদ্ভুত আর্জেন্টিনীয় লেখক এবং অনুবাদক।

১৯২০ - ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা।

১৯৪১ - বারবেট শ্রোডার, সুইস চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক।

১৯৫১ - এডওয়ার্ড উইটেন, ফিল্ড্‌স পদক বিজয়ী মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

১৯৭০ - মেলিসা ম্যাকার্থি, একজন আমেরিকান অভিনেত্রী, কমেডিয়ান, লেখক, ফ্যাশন ডিজাইনার এবং প্রযোজক।

১৯৮০ – ম্যাকোলে কুলকিন, আমেরিকান অভিনেতা।

১৯৮৮ - লার্স স্টিন্ডল, জার্মান ফুটবল খেলোয়াড়।

১৯৯০ - মাতেও মুসাচিও, আর্জেন্টিনার ফুটবলার।

১৯৯১ - ডিলান ও'ব্রায়েন, আমেরিকান অভিনেতা।

আরও পড়ুন: জুলি হ্যারিস’র প্রয়াণ

মৃত্যু

১৭২৩ - অ্যান্থনি ভন লিউয়েনহুক, একজন ওলন্দাজ বিজ্ঞানী।

১৯১০ - উইলিয়াম জেমস, আমেরিকান মনোবিজ্ঞানী এবং দার্শনিক।

১৯৩৪ - অতুলপ্রসাদ সেন, বাঙালি কবি, গীতিকার এবং গায়ক।

১৯৪৫ - ফ্রানৎস ভেরফেল, অস্ট্রিয়ান লেখক ও নাট্যকার।

১৯৪৭ - চার্লস লিন্ডবার্গ, আমেরিকান পাইলট এবং অভিযাত্রী।

১৯৬১ - চারুচন্দ্র ভট্টাচার্য, প্রখ্যাত অধ্যাপক ও লেখক।

১৯৭৮ - শার্ল বোয়ায়ে, ফরাসি-আমেরিকান অভিনেতা, গায়ক এবং প্রযোজক।

১৯৮২ - সুশোভন সরকার প্রখ্যাত বাঙালি ঐতিহাসিক।

১৯৮৭ - গেয়র্ক ভিটিশ, জার্মান রসায়নবিদ এবং শিক্ষাবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৮৮ - মন্মথ রায়, প্রগতিবাদী নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

১৯৯৮ - ফ্রেডেরিক রাইনেস, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার বিজয়ী।

২০০৩ - বিমল কর,ভারতীয় বাঙালি লেখক ও ঔপন্যাসিক।

২০০৬ - সুবোধ রায় স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট নেতা ও কমিউনিস্ট আন্দোলনের বিশিষ্ট গবেষক।

২০১৮ - নিল সিমন, আমেরিকান নাট্যকার এবং লেখক।

২০২১ - গৌরী ঘোষ, প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পী।

২০২৩ - বব বার্কার, আমেরিকান টেলিভিশন গেম শো হোস্ট।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা