সংগৃহীত ছবি
ঐতিহ্য ও কৃষ্টি
ইতিহাসের এই দিনে

কার্ল মার্কস’র জন্ম

সান নিউজ ডেস্ক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে এক সময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এ সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।

আরও পড়ুন: হীদ শেখ জামাল’র জন্ম

সান নিউজের পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ শনিবার (৫ মে) ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ শাওয়াল ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

আরও পড়ুন: আন্তর্জাতিক শ্রমিক দিবস আজ

ঘটনাবলী

১৫৭০ - ডেনিশদের বিরুদ্ধে তুরস্কের যুদ্ধ ঘোষণা।

১৭৮৯ - ফরাসী বিপ্লব শুরু হয়।

১৭৯৯ - বীর সেনানী টিপু সুলতানকে সমাহিত করা হয়।

১৯৩০ - ভারত শাসনকারী বৃটিশ সরকার মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিনা বিচারে বন্দি করে।

১৯৩৬ - ইতালীয় বাহিনী আদ্দিস আবাবা দখল করে।

১৯৪২ - ব্রিটিশ বাহিনী মাদগাস্কার অধিকার করে।

১৯৪৫ - চেকোশ্লোভাকিয়ার কমিউনিস্ট পার্টি আত্মগোপন অবস্থা থেকে বের হয়ে দেশব্যাপী গণঅভ্যুত্থানে যোগ দেয়।

১৯৫৫ - জার্মানি সার্বভৌম রাষ্ট্রে পরিণত।

১৯৬১ - প্রথম মার্কিন নভোচারি এলান শেপহার্ড জুনিয়রের মহাকাশ যাত্রা।

১৯৮১ - দক্ষিণ বেলফাস্টের কুখ্যাত মেজ কারাগারে আটক আইরিশ-ক্যাথলিক নেতা ববি স্যান্ডস ৬৬ দিন টানা অনশনের পর পরলোকগমন করেন।

২০০০ - ইউশিরো মোরি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০১৩: মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবি নিয়ে ইসলামী জোট হেফাজতে ইসলাম আন্দোলনের জন্য জড়ো হয়। পরে রাতে তাদেরকে পুলিশ, র‌্যাব ও বিজিবির সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযান চালিয়ে বিতাড়িত করে। এছাড়াও ভোরে রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক আচরণের অভিযোগে দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন: বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত

জন্ম

১৮১৩ - সোরেন কিয়ের্কেগার্ড, ডেনিশ দার্শনিক এবং লেখক।

১৮১৮ - কার্ল মার্কস, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্কসবাদের প্রবক্তা।

কার্ল মার্কস ( ৫ মে ১৮১৮ - ১৪ মার্চ ১৮৮৩) একজন জার্মান-জন্মত দার্শনিক, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক, ইতিহাসবিদ, সমাজবিজ্ঞানী, সাংবাদিক এবং বিপ্লবী সমাজতান্ত্রিক ছিলেন । তার সর্বাধিক পরিচিত কাজ হল ১৮৪৮ সালের প্যামফলেট দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো ( ফ্রিডরিখ এঙ্গেলস সহ ) এবং তিন খণ্ডের দাস ক্যাপিটাল (১৮৬৭-১৮৯৪); পরেরটি পুঁজিবাদের বিশ্লেষণে ঐতিহাসিক বস্তুবাদের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে এবং এটি তার বুদ্ধিবৃত্তিক প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি। মার্ক্সের ধারণা এবং তত্ত্ব এবং তাদের পরবর্তী বিকাশ, যা সমষ্টিগতভাবে মার্কসবাদ নামে পরিচিত , আধুনিক বুদ্ধিবৃত্তিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ইতিহাসে ব্যাপক প্রভাব ফেলেছে।

১৮৪৬ - হেনরিক শিন্‌কিয়েউইচ, নোবেল পুরস্কার বিজয়ী পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক।

১৮৮৯ - হার্বি টেলর, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯০৫ - রঘুনাথ মুর্মূ, ভাষাতত্ত্ববিদ ও সাঁওতালি ভাষার অলচিকি লিপির উদ্ভাবক পণ্ডিত।

১৯১১ - প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্মাহুতি দানকারী বাঙালি নারী।

১৯১৬ - জৈল সিং, ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ ও সপ্তম রাষ্ট্রপতি।

১৯১৮ - বাণী রায়, বিশিষ্ট কবি ও যশস্বিনী কথাসাহিত্যিক।

১৯২৪ - প্রখ্যাত ভারতীয় বাঙালি নাট্যকার, পরিচালক ও অভিনেতা শেখর চট্টোপাধ্যায়।

১৯১৮ - পল্লীগীতি ও নজরুলগীতির খ্যাতিমান গায়ক গিরীন চক্রবর্তী।

১৯২১ - আর্থার লিওনার্ড শলো, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯২৮ - বসন্ত চৌধুরী যুক্তিবাদী সুপণ্ডিত ও বাঙালি চলচ্চিত্রাভিনেতা।

১৯৩৩ - কোলি স্মিথ, জামাইকার ক্রিকেটার।

১৯৩৮ - আনন্দদেব মুখোপাধ্যায় বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ ও সমুদ্রবিজ্ঞানী।

১৯৭৪ - মমতাজ বেগম, বাংলাদেশি সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য।

১৯৭৬ - হুয়ান পাবলো সোরিন, আর্জেন্টিনার সাবেক ফুটবলার।

১৯৮০ - ইয়সি বেনায়ন, ইজরাইলি পেশাদার ফুটবলার।

১৯৮৩ - হেনরি কেভিল, ইংরেজ অভিনেতা।

১৯৮৮ - আডেল, ইংরেজ গায়িকা এবং গীতিকার।

১৯৯৯ - জাস্টিন ক্লুইভার্ট, ডাচ ফুটবলার

আরও পড়ুন: ইরফান খান’র প্রয়াণ

মৃত্যু

১৮২১ - নেপোলিয়ন বোনাপার্ট ফরাসী শাসক।

১৯৩০ - মনোরঞ্জন সেন, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী নেতা।

১৯৬২ - আর্নেস্ট টিল্ডসলে, ইংলিশ ক্রিকেটার।

১৯৯৫ - মিখাইল বোতভিনিক, রাশিয়ান দাবা খেলোয়াড় এবং কোচ।

২০০৬ - নওশাদ আলী, ভারতীয় সঙ্গীত পরিচালক।

২০০৭ - থিওডোর হ্যারল্ড মাইম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী।

২০১৬ - মাহফুজুর রহমান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের নির্বাচন কমিশনের সাবেক কমিশনার

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

ফিফা বিশ্বকাপে সেরা একাদশে কারা?

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে দুদার্ন্ত সব দলের লড়াইয়ের মাধ্যমে। তিন দিন...

বিয়ে করলেন ইউটিউবার মিস্টার বিস্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নিজের দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থি...

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

দেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও দুজন সহকারী পুলিশ...

সিনেমার পর্দায় স্বৈরাচারী ক্ষমতার পতন

ইতিহাসের পাতায় একনায়কতান্ত্রিক শাসনের পতন সবসময়ই নাটকীয় ঘটনার একটি। আর এই পরি...

গ্যাস সংকটে বিপাকে সিএনজি চালকরা

এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহে বিঘ্নের কারণে রাজধানীর সিএনজি স্টেশন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা