যে খাবার খেলে মেলে গরম থেকে মুক্তি!
লাইফস্টাইল

যে খাবার খেলে মেলে গরম থেকে মুক্তি!

সান নিউজ ডেস্ক:

বেশ কয়েক দিন ধরে তীব্র গরমে অনেকেই অসহনশীল হয়ে উঠেছেন। কাজে মন বসাতে পারছেন না, বাড়ছে বিরক্তি। এতে করে মানসিক ও শারীরিকভাবে আপনি হচ্ছেন ক্ষতিগ্রস্থ। কিন্তু নিয়মিত খাদ্যাভ্যাসে সামান্য একটু পরিবর্তনই ঠাণ্ডা করতে পারে আপনার শরীর ও মন। তাহলে আর দেরি কেন! চলুন জেনে নেই কি কি সেই সব খাবার যা খেলে আপনার শরীর ও মন দুটোই থাকবে ঠাণ্ডা ও চাঙ্গা।

বাঙ্গী

অনেকেই বাঙ্গী খেতে পছন্দ করেন না। তবে শরীর ঠান্ডা করতে এই ফলটির জুড়ি নেই। কিন্তু গরমে নিয়মিত বাঙ্গী খেলে শরীর শুধু ঠাণ্ডাই হয় না, শরীরের পানি স্বল্পতাও পুরন হয়। বাঙ্গীতে প্রচুর পানি ও আঁশ থাকায় হজমও হয় সহজে।

শসা

প্রায় পুরোটাই পানি এবং আঁশ হওয়ায় শসা শরীরকে ভিতর থেকে ঠান্ডা করে থাকে। সালাদ হোক বা এমনি প্রতিদিন শসা খান। এটি শরীরের তাপ কমায়। শুধু কি তাই! নিয়মিত শসা খেলে ত্বকের লাবণ্য বাড়ে।

দুধ

প্রতিদিন সকালে এক গ্লাস দুধে একটু মধু মিশিয়ে খান। এটি আপনার শরীরকে শুধু ঠাণ্ডাই করবে না, সারাদিন আপনি থাকবেন সতেজ ও ক্লান্তিহীন।

পুদিনা পাতা

গরমে শরীর ঠান্ডা রাখতে পুদিনা পাতার জুড়ি নেই। প্রতিদিন এক গ্লাস পুদিনা পাতার রসের শরবত পান করুন। এটি আপনার শরীর ভিতর থেকে ঠান্ডা করে দিবে। নিয়মিত পুদিনা পাতা খেলে মুখের দুর্গন্ধ দূর হয়।

তিল

আমরা সাধারণত তিলের তেল বা তিল দিয়ে বানানো কোন কিছু খেয়ে থাকি। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে নিয়মিত তিল ভেজানো পানি পান করার উপকারিতা কি! প্রতিদিন এক গ্লাস করে তিলে ভেজানো পানি পান করলে এটি আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে।

ডালিম

ডালিম অত্যন্ত সুস্বাদু একটি ফল। এটি শুধু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাই বৃদ্ধি করে না, নিয়মিত ডালিমের রস খেলে শরীরে পানির ঘাটতি হয় না এবং শরীরে ঠান্ডা থাকে।

ডাবের পানি

তপ্ত আবহাওয়ায় একটি কচি ডাবের পানির বিকল্প আর কি হতে পারে! এটি যে শুধু শরীরের পানি স্বল্পতা করে তা নয়, ডাব খেলে শরীর ও মন উভই সচেজ ও চাঙ্গা হয়। শরীর ঠিক রাখতে ডাব বা নারকেলের পানির তুলনা নেই। বাহিরে কোল্ড ড্রিংক্স বা অন্য কোন পানি পান না করে ডাব খান, দেখবেন শরীর ঠান্ডা হয়ে গেছে।

জিরা বা মৌরি

জিরা বা মৌরি খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এর রয়েছে বহুবিধ ওষধি গুন। রন্ধন শিল্পে যেমন এর নির্যাসের তুলনা নেই, তেমনি আয়ুর্বেদেও এর নির্যাসের রয়েছে অনেক ক্ষমতা। গরমে অতিষ্ঠ লাগলে রাতে কিছু জিরা বা মৌরি ভিজিয়ে রাখুন, সকালে উঠে পান করুন। এটি সারাদিন আপনার শরীরকে ঠান্ডা রাখবে।

দুঃসহ গরমে ঘামের সঙ্গে শরীর থেকে বেরিয়ে যায় প্রচুর পরিমাণ পানি। সেই পানি পূরণ করতে আপনাকে বাড়তি পানি পান করতে হবে। শরীরের কোষগুলো সজীব রাখতে হলে চাই পানি। বিভিন্ন মাংস, ডিম ও চর্বিজাতীয় খাবারের কথা ভুলে যান। তরল খাবার, ডাবের পানি, বাঙ্গী খান বেশি করে।

সান নিউজ/ বিএম/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা