ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

রেকর্ড দামে বিক্রি রুবি!

আন্তর্জাতিক ডেস্ক: হীরা, চুনি, পান্নার চেয়েও দামি মনে করা হয় রুবিকে। বিশ্বের সবচেয়ে বড় রুবিটি বৃহস্পতিবার নিলামে বিক্রি হয়েছে। সিএনএনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

জানা গেছে, কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে গোলাপি এই রুবিটি আবিষ্কার করে। ৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস এটি নিলামে তোলে।

এটি ৩৪.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। অত্যন্ত বিরল রঙের এই গোলাপি রুবিটি নিয়ে ক্রেতাদের আগ্রহ ছিল অনেক।

সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। এটাই এতদিন পর্যন্ত সবচেয়ে দামি রুবির রেকর্ড দখল করে রেখেছিল।

আরও পড়ুন: মে মাসে সড়কে ঝড়ল ৪০৮ প্রাণ

গত বছরের জুলাই মাসে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারেটে রূপ দেওয়া হয়েছে। এর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা