ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

চুলায় চকোলেট কেক তৈরি

লাইফস্টাইল ডেস্ক : চকোলেট কেক পছন্দ নয় এমন কাউকে খুঁজে পাওয়া দায়! বিশেষ করে এটি শিশুদের কাছে বেশি পছন্দের। তবে কিনে খেলে বেশি খরচ তো হয়ই, সেই সাথে অস্বাস্থ্যকর হওয়ারও ভয় থাকে।

আরও পড়ুন : কাঁচা মরিচ টাটকা রাখার উপায়

এর পরিবর্তে বাড়িতেই বরং তৈরি করে নিতে পারেন। যাদের বাড়িতে ওভেন নেই তারা চুলায়ও এই কেক তৈরি করতে পারবেন।

জেনে নিন চুলায় চকোলেট কেক তৈরির রেসিপি-

উপকরণ :

ডিম ২ টি, চিনি ২/৩ কাপ, মাখন ১/৪ কাপ, ডার্ক চকোলেট ১০০ গ্রাম, ময়দা ১/২ কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, বেকিং পাউডার এক চিমটি, লবণ এক চিমটি।

আরও পড়ুন : জাম খাওয়ার উপকারিতা

তৈরি পদ্ধতি :

প্রথমে শুকনা উপকরণগুলো একটি চালনির সাহায্যে চেলে নিন। এরপর চকলেট আর মাখন এক সাথে গলিয়ে পাশে রেখে দিন। একটি বড় পাত্রে ডিম ভেঙে তার সাথে চিনি মিশিয়ে বিটার দিয়ে বিট করুন, যতক্ষণ না চিনি গলে যাই। এবার গলানো চকলেট দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিন। এরপর শুকনা উপকরণগুলো একটু একটু করে দিন আর মেশাতে থাকুন।

যখন একটি পারফেক্ট মিশ্রণ তৈরি হয়ে যাবে, তখন আর মেশানোর দরকার নেই। এবার কেকটি যে পাত্রে বসাবেন তার গায়ে অল্প তেল মেখে নিন। চাইলে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন। কেকের মিশ্রণটি ঢেলে একটু ট্যাপ করে নিন, যাতে কোনো বাবল না থাকে।

আরও পড়ুন : চুলের সমস্যার সমাধান দারুচিনি

এবার একটি মোটা তলাযুক্ত পাত্রের উপর স্ট্যান্ড বসিয়ে তার উপর কেকের পাত্র দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম অল্প আচে ৫০ মিনিটের মতো বেক করুন। নামানোর আগে একটি টুথপিক দিয়ে চেক করে নিন। যদি টুথপিক ক্লিয়ার বের হয়, তাহলে নামিয়ে একটু ঠান্ডা করে পরিবেশন করুন। না হলে আরও কয়েক মিনিট বেক করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা