ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

ত্বকের সুস্থতায় কতটুকু পানি

লাইফস্টাইল ডেস্ক: শরীরের সুস্থতার জন্য পানি পান করার গুরুত্ব স্বাভাবিকভাবেই আমরা সবাই জানি। কেবল শুধু শরীরের সুস্থতার জন্য নয়, ত্বককে ভালো রাখতেও পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন। কারন শরীরে ডিহাইড্রেশন বা পানির ঘাটতি হলে তার প্রভাব ত্বকেও পড়ে। তখন ত্বক প্রাণহীন হয়ে পড়ে।

আরও পড়ুন: গরমে লাল পোশাকে স্বস্তি

জার্নাল অফ বায়োলজিকাল কেমিস্ট্রি অনুযায়ী, মস্তিষ্ক এবং হৃৎপিণ্ডের ৭৩ শতাংশ পানি। ফুসফুসে ৮৩ শতাংশ পানি। ত্বকে ৬৪ শতাংশ পানি থাকে। কিডনিতেও ৭৯ শতাংশ পানি। এমনকী হাড়েও পানির সন্ধান পাওয়া যায়। যার পরিমাণ ৩১ শতাংশ।

পানির ঘাটতি হলে ত্বকের যেসব ক্ষতি হয়:
* ত্বক শুষ্ক হয়ে যায়।
* ত্বকে জ্বালা করে।
* চেহারায় দ্রুত বয়সের ছাপ পড়ে।
* প্রদাহ দেখা দেয়।
* চুলকানি এবং ব়্যাশ দেখা যেতে পারে।
* ত্বক প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে।
* বলিরেখা বেড়ে যায়।

আরও পড়ুন: পেঁপে খাওয়ার ৫ উপকারিতা

ত্বক ভালো রাখতে কতটা পানি প্রয়োজন?
দ্য ন্যাশনাল অ্যাকাডেমিকস অফ সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের পরামর্শ অনুযায়ী, প্রত্যেক প্রাপ্ত বয়স্ক পুরুষকে দিনে ৩.৭ লিটার পানি পান করতে হবে। এক্ষেত্রে প্রাপ্ত বয়স্ক নারীর অন্তত ২.৭ লিটার পানি পান করা প্রয়োজন। পানির পরিবর্তে অন্যান্য পুষ্টিকর তরল খাবারও গ্রহণ করতে পারেন। এভাবে নিয়মিত পানি পান করলে আপনার ত্বক ভালো থাকবে। তবে আপনার যদি হার্ট কিংবা কিডনিতে সমস্যা থাকে, সেক্ষেত্রে পানি পানের পরিমাণ চিকিৎসকের কাছ থেকে জেনে নিতে হবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা