সংগৃহীত
বিনোদন

আমি ডিভোর্সি

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। একাধিক প্রেম, বিয়ে, বিচ্ছেদের কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রীর। ব্যক্তিজীবনে যদিও বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবেই জীবনযাপন করছেন তিনি। তবুও পরীর প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই।

আরও পড়ুন : ফের আহত প্রিয়াঙ্কা

যে কারণে হরহামেশাই এসব বিষয়ে প্রশ্নের মুখে পড়তে হয় নায়িকাকে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ঈদ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরীমণি। যেখানে তাকে প্রশ্ন করা হয়, তিনি বর্তমানে সিঙ্গেল কি না?

জবাবে পরীমনি বলেন, ‘হ্যাঁ, আজীবনের জন্য সিঙ্গেল।’ উপস্থাপককে থামিয়ে পরীমণি যোগ করেন, ‘বিয়ের পরে কেউ কখনো সিঙ্গেল হয় না। বিয়ের পরে হয় ডিভোর্সড। তাই আমি এখন ডিভোর্সি।’

আরও পড়ুন : ভক্তদের দুশ্চিন্তা করতে নিষেধ করলেন তাসরিফ

তিনি আরও বলেন, ‘আগে কোনো কিছু মনে চাইলে করে ফেলতাম। প্রেম করতে মন চাইলে করে ফেলতাম। তবে এখন আর প্রেম করতে ইচ্ছে হয় না। এটা ছাড়া বাকি সবকিছুই করা হয়।’

বর্তমানে ছেলে পূণ্য ও মেয়েকে নিয়েই পরীর সংসার। এই নায়িকার ভাষায়, ‘পূণ্য আমার খুব খেয়াল রাখে। সে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আমার খুব খেয়াল রাখে। সে মানবিক, যেটা নিয়ে আমি গর্ববোধ করি।’

অনুষ্ঠানে নিজের প্রাক্তন স্বামী শরিফুল রাজকে নিয়েও কথা বলেন পরীমণি। পরী বলেন, ‘আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত ছিল, যখন আমি প্রেগন্যান্ট ছিলাম। বিশেষ করে সে সময়ের শরিফুল রাজ ও বর্তমান রাজের কোনো মিল নেই। ওই রাজ ছিল একদমই আলাদা।’

আরও পড়ুন : ডিপফেকের শিকার আলিয়া!

প্রসঙ্গত, ২০২১ সালে ১৭ অক্টোবর পরীমণিকে বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজ। বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর পরের বছরেই তাদের সংসারে একটি পুত্র সন্তানের জন্ম নেয়। তবে হঠাৎই ২০২৩ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটে এই দম্পতি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা