প্রতীকী ছবি
লাইফস্টাইল

পূজার সাজ

সান নিউজ ডেস্ক: সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা। হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে মহোৎসবের আয়োজন।

আরও পড়ুন: লাল-সাদা শাড়িতে মাধুরী!

পূজা মানেই মজার মজার খাবার, নতুন পোশাক আর ঘুরাঘুরি। উৎসবের আমেজে নিজেকে সুন্দর করে তুলে ধরতে ষষ্ঠী থেকে দশমী চাই সুন্দর সুন্দর সাঁজ।

জেনে নেয়া যাক পূজার সাজ-

হালকা সাজ দিয়ে শুরু হোক ষষ্ঠী। সুতি শাড়ি অথবা সালোয়ার কামিজ পরিধান করতে পারেন এই দিন। মেকআপ যতোটা সিম্পল রাখা যায় ততোই সুন্দর লাগবে। চোখে কাজল, কমপ্যাক্ট পাউডার, হালকা লিপস্টিকেই সেরে ফেলতে পারেন ষষ্ঠীর সাজ চুলের সাজের জন্য পনিটেইল অথবা খেজুর বেণি আপনার সাজকে আরও সুন্দর করে তুলবে।

সপ্তমীর সাজে নিয়ে আসুন স্নিগ্ধতা। অঞ্জলি দিতে যাওয়ার সময় সুতি আরামদায়ক পোশাক পরিধান করুন। চুলে একটা খোঁপা করে নিন। হালকা সাজে আপনাকে লাগবে সুন্দর এবং সজীব। যেহেতু রাতের অনুষ্ঠান তাই সাজের বেলায় চোখে ল্যাশ এবং আইশ্যাডো লাগিয়ে নাগিয়ে নিতে পারেন। এতে করে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লুক আসবে।

অষ্টমীর সাজে নিয়ে আসুন একটু ভিন্ন্যতা। এই দিনে বেঁছে নিতে পারেন বেনারসি, সিল্ক অথবা কাতানের শাড়ওঠ। অষ্টমীর দিনের বেলা হালকা সাজুন। তবে রাতের সাজ টা একটু ভারী সাজুন। ফাউন্ডেশন, ফেস পাউডার, কন্টরিং করুন। সাথে একটু ব্লাশন লাগালে সাজ টা আরও ফুটে ওঠবে। পোশাকের সাথে মিলিয়ে চোখের সাজ এবং পছন্দমতো লিপস্টিক দিয়ে সাজ সম্পন্ন করুন। চুলের সাজের ক্ষেত্রে ফুল দিয়ে খোঁপা করে নিতে পারেন অথবা চুল ছাড়া রাখলেও শাড়িতে বেশ ভালো মানাবে।

গর্জিয়াস সাজে সেজে নিন নবমীর দিন। এদিন এর জন্য জামদানি, কাতান বা সিল্কের শাড়ি কিংবা সালোয়ার কামিজ বেঁছে নিতে পারেন। সেই সাথে মেকআপ টাও হওয়া চাই গর্জিয়াস।

সিঁদুর খেলায় সবাই মেতে ওঠে দশমীতে। বলা হয় পূজার প্রাণ হল এই বিজয়াদশমী। এইদিন নিজেকে সাজিয়ে তুলতে পারেন সাদা শাড়ি লাল পাড় দিয়ে। চোখজোড়া সাজিয়ে তুলুন উজ্জ্বল রঙে। চুলের খোঁপায় দিয়ে দিন ফুলের গুচ্ছ। গালে ব্লাশন আর ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক একদম পরিপূর্ন করে তুলবে আপনার দশমীর সাজ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা