রুই মাছের কাবাব
লাইফস্টাইল

রুই মাছের কাবাব

সান নিউজ ডেস্ক: ভোজন রসিকদের কাছে কাবাব একটি জনপ্রিয় খাবার। কাবাব খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। মাছ দিয়ে তৈরী করা যায় অনেক রকম সুস্বাদু খাবার।

আরও পড়ুন: শসার উপকারিতা

তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। রুই মাছ সবার পরিচিত। বেশিরভাগ বাড়িতেই কেনা হয় এই মাছ। এই পদ একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। চলুন তবে জেনে নেওয়া যাক রুই মাছের কাবাব রেসিপি-

উপকরণ:-১. রুই মাছ- ১টি

২. রসুন বাটা- ১ টেবিল চামচ

৩. আদা বাটা- ১ টেবিল চামচ

৪. পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ

৫. জিরা বাটা- ১ চা চামচ

৬. সরিষা বাটা- ১ চা চামচ

৭. ডিম- ১টি

৮. লবণ- পরিমাণমতো

৯. কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ

১০. তেল- পরিমাণমতো

১১. গরম মসলা গুঁড়া- ১ চা চামচ

১২. গোলমরিচ গুঁড়া- ১ চা চামচ।

পদ্ধতি

মাছ টুকরা করে কেটে নিন। এবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। লেজ ও মাথা ছাড়া বাকি মাছ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন। এবার সব মসলা, লবণ, মাছ ও ডিম একসঙ্গে মেখে নিন। কাবাবের আকৃতি দিয়ে তৈরি করুন।

সবগুলো কাবাব হয়ে গেলে ফ্রাই প্যানে তেল গরম করে নিন। তেল গরম হলে তাতে কাবাবগুলো সোনালি করে ভেজে তুলুন। ইফতারে পরিবেশন করুন সুস্বাদু রুই মাছের কাবাব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা