ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মোজার দুর্গন্ধ দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীতকালে হাত-পা ঘেমে বিশেষ করে পায়ের মোজায় সৃষ্টি হয় তীব্র দুর্গন্ধ। কিছু টিপস মেনে চললে আপনি এড়াতে পারবেন এই বিব্রতকর পরিস্থিতি।

জেনে নিন মোজার দুর্গন্ধ দূর করার কিছু টিপস:

১. জুতার ভেতর ট্যালকম পাউডার, বরিক এসিড পাউডার বা দুর্গন্ধনাশক ব্যবহার করতে পারেন।

২. চামড়া বা কাপড়ের জুতা ব্যবহার করুন। এতে বাইরের বাতাস জুতার ভেতর যাওয়া-আসা করতে পারবে, ফলে ঘামবে কম।

৩. সপ্তাহে অন্তত একদিন জুতা রোদে দিন। তাই এক জোড়া জুতাই পর পর দুই দিন ব্যবহার না করে কয়েক জোড়া জুতা রাখুন।

৪. সৌন্দর্য সাবানের পরিবর্তে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে নিয়মিত পা পরিষ্কার রাখতে হবে।

৫. বাইরে থেকে ফিরে হালকা গরম পানিতে পুদিনাপাতা ও বেকিং সোডা দিয়ে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন, চাইলে সঙ্গে কোনো সুগন্ধি শ্যাম্পু দিয়ে নিতে পারেন।

৬. সপ্তাহে অন্তত দু’দিন স্ক্রাব করে মরাকোষ পরিষ্কার রাখতে হবে।

৭. এক লিটার হালকা গরম পানিতে আধা কাপ অ্যাপল সিডার ভিনেগার দিয়ে পা ১০ মিনিট ভিজিয়ে রাখুন।

৮. প্রতিবার পা ধুয়ে পরিষ্কার শুকনো টাওয়াল দিয়ে চেপে চেপে মুছে নিন। ভেজা পায়ে জুতা মোজা পরবেন না।

৯. দীর্ঘ সময় জুতা মোজা পরে থাকবেন না, সম্ভব হলে অফিসের জন্য আলাদা স্যান্ডেল রাখুন।

১০. শীতে নিয়মিত পায়ে ভালোমানের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

১১. প্রতিদিনই ধোয়া-পরিষ্কার মোজা সুতির মোজা ব্যবহার করুন।

জুতা পরার আগে পায়ে বেবি পাউডার ব্যবহার করুন। দুর্গন্ধ হবে না জুতায়। তবে যদি শীত-গ্রীষ্ম যেকোন ঋতুতে হাত-পা ঘামতে থাকে তবে হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে বিরল ধরনের বজ্রগর্ভ মেঘ, য...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা