অনথন
লাইফস্টাইল

অনথন তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: খুবই সুস্বাদু এক খাবার হলো অনথন। রেস্টুরেন্ট বা ফাস্টফুড কর্নারে যারা নিয়মিত খান, তারা নিশ্চয়ই এই খাবারের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছেন!

খুবই কম উপকরণ ও সময়ের মধ্যেই তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট স্টাইলের অনথন। চলুন তবে জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন মুখোরোচক খাবারটি-

উপকরণ:-১. ময়দা এক কাপ
২. মুরগির কিমা সেদ্ধ এক কাপ
৩. লবণ স্বাদমতো
৪. পেঁয়াজ কুচি আধা কাপ
৫. কাঁচা মরিচের ফালি ৫টি
৬. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ
৭. বিটলবণ অল্প ও
৮. তেল এক কাপ।

পদ্ধতি

প্রথমে একটি প্যানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচের ফালি ভেজে নিন। তারপর মুরগির কিমা, গোলমরিচের গুঁড়া, লবণ ও বিটলবণ দিয়ে ভালো করে ভেজে নিন।

এবার একটি বাটিতে ময়দা, লবণ ও তেল মিশিয়ে নিন। ময়দায় পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ডো তৈরি করে রুটির মতো ছোট করে বেলে নিন।

এরপর তা অনথনের আকৃতিতে তৈরি করুন। এরপর এর ভেতরে মুরগির কিমা পুরের মতো ভরে নিন।

এবার একটি প্যানে পরিমাণমতো তেল গরম করে খুব সাবধানে ভেজে নিন অনথন। এ সময় চুলার আঁচ হালকা রাখুন। যাতে পুড়ে না যায়।

ভাজা হলে তেল ছেঁকে টিস্যুর উপর রাখুন। এতে বাড়তি তেল টিস্যু শুষে নেবে। তারপর গরম গরম অনথন পরিবেশন করুন টমেটো সস বা ধনেপাতার চাটনি দিয়ে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা