রেসিপি 
লাইফস্টাইল

কোরিয়ান বুলগগি তৈরির রেসিপি 

সান নিউজ ডেস্কঃ কোরিয়ার জনপ্রিয় খাবার 'বুলগগি'। বাসায় অতিথি এলে কোরিয়ানদের পাতে বুলগগি তৈরী করে দিতে পারেন৷ কারণ এটার রেসিপি বেশ সহজ হলেও খেতে সুস্বাদু। চলুন জেনে নেয়া যাক কোরিয়ান বুলগগি কিভাবে বানাবেন-

  • দেড় থেকে দুই পাউন্ড হাড়ছাড়া গরুর মাংস
  • ৪-৬ টেবিল চামচ সয়াসস
  • বড় করে কাটা চার-ছয়টি পেঁয়াজ
  • ৪-৫ টা রসুনের কোয়া
  • ২ চা চামচ ভিনেগার
  • এক চা চামচ আদাবাটা
  • এক চা চামচ বা পরিমাণমতো গোলমরিচ গুঁড়া
  • ২ চা চামচ কর্নফ্লাওয়ার
  • ২-৪ চা চামচ মরিচ গুঁড়া
  • ২-৪ চা চামচ চিনি
  • তিল ভাজা
  • স্বাদমতো মধু

প্রস্তুত প্রণালী

মাংসের টুকরোগুলো পাতলা করে কেটে নিতে হবে। এরপর একটি বাটিতে পেঁয়াজ আর রসুন বড় বড় করে কেটে ঢালুন। মধু আর তিল বাদে সব উপকরণগুলো একসাথে ম্যারিনেট করে একটি বাটিতে রেখে ঢাকনা দিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখতে হবে। ভালো হয় যদি পুরো রাত ফ্রিজে রাখা হয়। এরপর একটি নন-স্টিকি ফ্রাইপ্যানে অল্প তেল গরম করে ফেলুন। তেল গরম হলে ম্যারিনেটেড মাংসটা প্যানে দিয়ে আস্তে আস্তে মাংসটা কষাতে হবে, যতক্ষণ না পানি বের হয়ে শুকিয়ে আসে। মাংস শুকিয়ে মচমচে বাদামি হয়ে যাওয়ার পর এর ওপর তিল ও মধু ছড়িয়ে দিন। ব্যস, হয়ে গেল কোরিয়ান বুলগগি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা