লাইফস্টাইল

তাজা মাছ চেনার উপায়

সান নিউজ ডেস্ক : বাজারে এখন নকলে ভরা সব। মাছ কিনতে যান আর সবজি কিনতে যান, ভেজালসহ নিতে হবে। এ ক্ষেত্রে তাজা মাছ বাছাই করতে ঝামেলা পোহাত হয়। তবে কিছু উপায় আছে তাজা মাছ সহজে চেনার।

জেনে নেই কীভাবে তাজা মাছ চেনা যাবে-

নিজ নাক ভরসা : একটু অস্বস্তিকর মনে হতে পারে। তবে তাজা মাছ চিনতে এটা বেশ কাজের। মাছটাকে সম্ভব হলে নাকের কাছে নিয়ে গন্ধ শুঁকে দেখুন। তাজা মাছ হলে বিশেষ কোনো গন্ধ পাবেন না। নদী বা সমুদ্রের তাজা মাছ হলে খানিকটা শ্যাওলা পানির গন্ধ পেতে পারেন। তবে সেটা নাকে ধাক্কা দেবে না।

মাছের চোখ : মাছে যতই রাসায়নিক দেয়া হোক, এর চোখ কিন্তু ঢাকা যায় না। তাজা মাছের চোখটাও জ্বলজ্বলে হবে। চোখ যত সাদা ও ঘোলাটে হবে, ধরে নিতে হবে মাছটা তত পচে যাওয়ার কাছাকাছি পর্যায়ে আছে।

ত্বক : তাজা মাছের বাহ্যিকটা হবে বেশ চকচকে, যাকে বলে মেটালিক টেক্সচার। তাজা মাছের গায়ে জোরে হাত দিয়ে ঘষা দিলেও সহজে আঁশ ছুটে আসবে না। সবশেষে অনেকের মতো মাছটা টিপেও দেখুন। আঙুল সরানোর সঙ্গে সঙ্গে যদি বাউন্স করে আবার ত্বক সমান হয়ে যায় তবে মাছটা তাজাই আছে।

কানকোর রঙ : তাজা মাছের কানকো হাত দিয়ে তুলে দেখাতে বিক্রেতারা সবসময়ই তৎপর। তাজা মাছের কানকোর রঙ দেখতে ভেজা মনে হবে। আবার আঙুল দিয়ে পরীক্ষা করে দেখুন, রংটা আসল না নকল। তাজা মাছের কানকোর রঙটা হয় সচরাচর গাঢ় লাল বা মেরুন রঙের।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা