লাইফস্টাইল

ফ্রিজে রাখবেন না ৭ খাবার

সান নিউজ ডেস্ক : আমরা ফ্রিজ ব্যবহার করি খাবার সতেজ রাখার জন্য। তবে এমন কিছু খাবার আছে যা ফ্রিজে রাখা একদমই উচিত না। চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলো ফ্রিজে রাখা ঠিক নয়।

১. পাউরুটি: পাউরুটি ফ্রিজে রাখা একদমই উচিত নয়। বাইরে রাখুন, অনেকদিন সতেজ থাকবে।

২. কলা: কলা ফ্রিজে না রেখে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিন। কয়েকদিন পর্যন্ত এমনিতেই ভালো থাকবে।

৩. টমেটো: টমেটো সাধারণ তাপমাত্রায় ভালো থাকে। তাই ফ্রিজে না রেখে বাইরে রাখুন।

৪. কফি: ফ্রিজে কফি রাখলে সহজে জমাট বাঁধবে না। এমন ধারণা ভুল। ফ্রিজে না রেখে বাইরে রাখলেই বরং বেশি দিন ভালো থাকে।

৫. মধু: মধু ফ্রিজে রাখা একদমই ঠিক নয়। ফ্রিজের ঠান্ডায় মধুর সব গুণ হারিয়ে যায়।

৬. তেল: তেল জাতীয় কোন কিছুই ফ্রিজে রাখবেন না। এতে গুণাগুণ নষ্ট হয়। জমাট বেঁধে যায়।

৭. পিয়াজ, আদা, আলু: এমন জাতীয় জিনিস রান্নাঘরে কোনো পাত্রে রাখুন। সঠিক স্বাদ পেতে বাইরে খোলামেলা পরিবেশে রাখুন

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা