লাইফস্টাইল

সুন্দর সকাল শুরুর উপায়

সান নিউজ ডেস্ক : সকাল সুন্দর হলে দিনও সুন্দর কাটে। একমাত্র সুন্দর সকালই পারে আপানাকে প্রাণবন্ত করার সাথে সাথে পুরো দিনকেও সুন্দর করে তুলবে। যা আপানে এগিয়ে রাখবে জীবনের সবক্ষেত্রে। সকাল সুন্দর করতে চাইলে মানতে হবে ছোট কয়েকটি টিপস। চলুন জেনে নেওয়া যাক সুন্দর সকাল শুরু করার উপায়-

ঘুম থেকে উঠুন খুব ভোরে

সকাল সুন্দর করার প্রধান সূত্র খুব ভোরে ঘুম থেকে ওঠা। আপনি যদি দেরি করে ঘুম থেকে উঠেন তাহলে দেখবেন বাকিরা অনেক এগিয়ে গেছে। তাই নিজেকে এগিয়ে রাখতে চাইলে ভোরে ঘুম থেকে উঠুন।

মেডিটেশন করুন

মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ। নিজের মাঝে ডুব দেওয়ার জন্য সকালে অল্প কিছু সময় মেডিটেশন করুন। যা আপনাকে প্রাণবন্ত করে তুলবে। আর এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার চিন্তা-চেতনাকে।

গান শুনুন

গান শোনা একধরনের থেরাপি। সকালে উঠেই সফট মিউজিক আপনার মাইন্ড ফ্রেশ করতে সাহায্য করবে। মনকে ফুরফুরে রাখতে চাইলে প্রতিদিন সকালে পছন্দের গান শুনুন। কারণ মন ফুরফুরে থাকলে আপনার কাজের গতি বেড়ে যাবে।

লেবু দিয়ে ১ গ্লাস পানি পান করুন

শরীরকে মনোরমভাবে জাগিয়ে তুলতে সকালে লেবু দিয়ে ১ গ্লাস পানি পান করুন। এটি আপনার দিনকে সতেজভাবে শুরু করতে সাহায্য করবে।

MIT’s খুঁজে বের করুন

সফল ব্যক্তিরা সকালবেলা তাদের MIT’s (Most Important Tasks) খুঁজে বের করেন এবং সেই অনুযায়ী কাজ শুরু করেন। দিনকে সুন্দর করতে আপনিও অনুসরণ করতে পারেন MIT’s ফর্মুলা।

উপরোক্ত টিপসগুলো অনুসরণ করে খুব সহজে আপনি আপনার দিনকে সুন্দর করতে পারেন। যা আপনাকে অন্য সবার চেয়ে এগিয়ে রাখবে। আর জীবনে বয়ে আনবে প্রশান্তি ও সফলতা।

সান নিউজ/ আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা