লাইফস্টাইল

ত্বকের যত্নে মিষ্টি কুমড়া

সান নিউজ ডেস্ক : সবজি হিসেবে মিষ্টি কুমড়া অত্যন্ত জনপ্রিয়। প্রচুর পরিমাণে স্বাস্থ্য উপকারিতা রয়েছে এতে। চিকিৎসকরাও অনেক সময় মিষ্টি কুমড়া খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে এর শাকও স্বাস্থ্যের জন্য বেশ উপকারি। সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন এই শাক খাওয়া প্রয়োজন বলে মনে করেন অনেক বিশেষজ্ঞ।

কুমড়া শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ, চোখের সমস্যাসহ অনেক অনেক রোগ থেকে মুক্তি মেলে। চলুন তবে জেনে নেয়া যাক মিষ্টি কুমড়া শাকের উপকারিতা-

ত্বক উজ্জ্বল করে

ভিটামিন-এ ও সি-সমৃদ্ধ কুমড়ো ত্বককে উজ্জ্বল করে তোলে। সেই সঙ্গে ভালো থাকে চুলও।

নতুন মায়েদের সুস্থতায়

শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি সরবরাহ করে বলে যেসব মা শিশুকে বুকের দুধ খাওয়ান, তাদের জন্যও কুমড়া শাক খুব উপকারী।

আয়রনের ঘাটতি কমায়

কুমড়া পাতায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। আর এই উপাদানটি দেহে রক্তের অভাব হতে দেয় না। নারী ও শিশুদের মধ্যে আয়রনের ঘাটতি বেশি থাকে। তাদের খাদ্যতালিকায় এই পাতা রাখতে পারেন।

ক্ষত সারায়

কুমড়া পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে, যা ক্ষত সারাতে বেশ কার্যকর। শারীরিক কোনো আঘাত বা অভ্যন্তরীণ সমস্যা রোধে এই শাক বেশ উপকারী।

দাঁত ও হাড় মজবুত করে

কুমড়া শাক দাঁত ও হাড় মজবুত করতেও সহায়তা করে। দৃষ্টিশক্তি বাড়াতে সপ্তাহে দুই থেকে তিনবার কুমড়া শাকের তরকারি, স্যুপ বা কুমড়া পাতার রস খেতে পারেন। এতে চোখে কম দেখার সমস্যা দূর হবে এবং ছানির মতো সমস্যাও প্রতিরোধ করা সম্ভব হবে।

রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে

প্রোটিন-সমৃদ্ধ কুমড়া শাক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুব উপকারী। এছাড়া এই শাক খেলে রক্তের কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে। সূত্র: এনডিটিভি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা