লাইফস্টাইল

সংক্রামক রোগ নয় ব্ল্যাক ফাঙ্গাস 

লাইফস্টাইল ডেস্ক: করোনাভাইরাসের এ সময়ে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। সাধারণ মানুষ করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে ভয়ে রয়েছেন। অপরদিকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ছে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে।

ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে সোশ্যাল মিডিয়ার পোস্টে মিথ্যা তথ্য বিশ্বাস করে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। কখনও বলা হচ্ছে, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক রোগ। আবার কখনও বলা হচ্ছে এটি বিভিন্ন পশুর শরীর থেকে ছড়াচ্ছে। কিন্তু চিকিৎসকরা কী বলছেন?

ভারতের চিকিৎসকরা বলছেন, সোশ্যাল মিডিয়ায় ব্ল্যাক ফাঙ্গাস সম্পর্কে যে তথ্য ছড়িয়ে পড়েছে সেগুলো সঠিক নয়। কেননা ব্ল্যাক ফাঙ্গাস সংক্রামক রোগ নয়। কেবল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলেই এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকী পশুর শরীর থেকেও এ রোগ ছড়ায় না।

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (এআইআইএমএস) পরিচালক ডা. রনদিপ গুলেরিয়া বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাস মোটেও সংক্রামক রোগ নয়। বেশিরভাগ ক্ষেত্রে ডায়েবেটিসের মাত্রা বেড়ে গেলে এ রোগ হয়ে থাকে। দীর্ঘ সময় স্টেরয়েড নিতে থাকলেও রোগটি হতে পারে।’

চিকিৎসকরা বলছেন, ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে রোগীকে হাসপাতালে নিতে হবে। মাথা ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া অথবা চোখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সময়মতো চিকিৎসা নিলে এ রোগ ভালো হয়ে যায়।

সোশ্যাল মিডিয়ায় আরও যেসব তথ্য ছড়িয়েছে, সেসব তথ্যের অন্যতম অক্সিজেন বা হিউমিডিফায়ারের মাধ্যমে ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে। এ বিষয়ে ভারতের চিকিৎসকরা বলছেন, তথ্যটি ভিত্তিহীন।

সম্প্রতি একাধিক করোনা রোগী সেরে ওঠার পর ব্ল্যাক ফাংগাস রোগে আক্রান্ত হয়েছেন।

ডা. রনদিপ গুলেরিয়া বলেন, মাত্রাতিরিক্ত স্টেরয়েড নিলে এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাছাড়া চোখ ও নাকের মাধ্যমেও এ রোগ হতে পারে। এমনকী ব্ল্যাক ফাঙ্গাস রোগে আক্রান্ত মৃত্যু পর্যন্ত হতে পারে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা