লাইফস্টাইল

ঈদের খাবার যেন ওজন বাড়িয়ে না দেয়

লাইফস্টাইল ডেস্ক:দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদ মানেই বাহারি সব মজাদার খাবার। কিন্তু চিন্তা হচ্ছে ওজন নিয়ে। তাই কষ্ট করে হলেও ঈদে একটু লাগাম টানতেই হবে। কিন্তু ঈদের মুখরোচক সব খাবার খেয়েও আপনার ওজন থাকবে নিয়ন্ত্রণে। মেনে চলুন কিছু নিয়ম। যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে। চলুন তবে জেনে নেয়া যাক সেই নিয়মগুলো সম্পর্কে।

* খাওয়ার আগে দুই গ্লাস পানি পান করে নিন। এতে আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখবে।

* ঈদের দিন মিষ্টি ও ডুবোতেলে ভাজা খাবার যদি বেশি খেয়ে ফেলেন, তবে তো ওজন বাড়ার সম্ভাবনা বেশি। তাই এসব খাবার অল্প করে ধীরে ধীরে খাবেন।

* ঈদের দিন উচ্চ-লবণ এবং চর্বিযুক্ত খাবার খাওয়া উচিত নয়। আপনি যদি ওজন ধরে রাখতে চান তবে উচ্চ ক্যালোরি স্ন্যাকসে হাত রাখার আগে তাজা ফল এবং শাকসবজি খাওয়া শুরু করুন।

* খাবারের পাশাপাশি শরীরচর্চাও অভ্যাস করুন। প্রতিদিন ত্রিশ মিনিট হাঁটা আপনার ওজন ধরে রাখার ক্ষেত্রে উপকারী হবে।

* আপনার ঘুম যদি পরিপূর্ণ না হয় তবে তা আপনার ওজন কমানোর ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। তাই প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুম নিশ্চিত করুন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা